“জেনাকারীদের আল্লাহ মোটেই সহ্য করতে পারেন না৷ জেনাকারীদের ধ্বংস অনিবার্য৷ এটা তো আল্লাহর বাণী৷ কোন মুসলমান আছে এ বাণী মানে না ? ১৯৭১ সালে আড়াই লক্ষ নারীর সম্ভ্রম হানীরমূলে কারা ছিল ? জেনা, খুন, লুট যত প্রকার অপকর্ম আছে সবগুলো যথাযথভাবে পালন করে আবার পবিত্র কোরআন তেলোয়াত করে আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয় হতে চেয়েছিল পাক সরকার ও তাদের দোসরেরা৷ কিন্তু ন'মাস পর তাদের ভাগ্যে আল্লাহর কী বরাদ্দ করেছিলেন ? এতো কিছু দেখেও যদি আজও বাংলার শিক্ষিত মহলের দিব্য চক্ষু না খোলে তো খুলবে কবে ? আজও অনেক শিক্ষিত বাঙালির মুখে খাঁন বিহারীদের প্রশংসায় পঞ্চমুখ হতে শুনি৷ তখন মনে হয় ; এরা বাঙালির প্রজন্ম নয়, কিছুতেই নয়৷ বাঙালি হলে তাদের ভেতর জাতীয়তাবোধ থাকবে না কেন ?”

অমর একুশে গ্রঞ্ছ মেলায় প্রকাশিত সুকুমার স্যার এর লেখা বই "বাংলাদেশের দু:খ কথা" শ্রাবণ প্রকাশনির ২৮৫,২৮৬ নং স্টল এ পাওয়া যাচ্ছে......। বইটি নিজে কিনুন এবং উপহার দিন.........। এবং মুক্তিযুদ্ধের প্রকৃ্ত ইতিহাস জানুন.........।

সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



