সরকার কে ধন্যবাদ না দিলে এটা অন্যায় হয়ে যাবে! এবার ঈদে টিকেট মূল্যে দ্বিগুন হয়নি। ৫৫০ টাকার টিকেট মাত্র ৯০০ টাকা
যোগাযোগ মন্ত্রীকে ধন্যবাদ! এবার আপনার নিজ যোগ্যতায় গ্রাম-গন্জের কিছু মানুষকে ঢাকা শহরে ঈদ করবার সুযোগ করে দিয়েছেন। এটা আসলেই গর্বের বিষয়। ছোট বেলা থেকে নিজ বাড়ীতে ঈদ করেছি। এবার হয়তোবা ঢাকা শহরে ঈদ করতে হবে। এটা আসলেই আমারমত গোয়ো ভুতের কাছে চরম সৌভাগ্যের বিষয়।
আমার মতো কর্মগুনে দোষী সাব্যস্ত হয়ে যারা ঢাকা শহরে কারাবাস করছেন তারা নি:সন্দেহে আপনাকে আজীবন মনে রাখবে। গতকাল এবং আজ শ্যামলী, কল্যানপুর এবং গাবতলী ঘুরে আপনার জন্যে এই শুভ কামনা ব্লগে প্রকাশ না করে অশান্তিতে ছিলাম। আশা করি আমার মতো সবাই আপনাদের কর্মগুনের সুনাম করবে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



