হিগস কনার পরিচয় এবং পদার্থের ভরপ্রাপ্তির সাদা কথা।
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গড পার্টিকেল বা ঈশ্বর কণা সম্পর্কে বিস্তারিত না জানলেও একটু আধটু সবাই জানে। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের মতে এই মহাবিশ্বে দুই ধরনের মৌলিক কনা আছে। একটা হল বোসন কনা । আরেকটি হল ফার্মিয়ন কনা। যেসব কনার ভর নেই তারা বোসন শ্রেণীর আর বাকিরা মানে যাদের ভর আছে তারা ফার্মিয়ন শ্রেণীর। ভরযুক্ত কনার সম্পর্কে আমরা সবাই জানি, যেমন ইলেকট্রন, প্রোটন ইত্যাদি। কিন্তু ভরহীন কনার কথা শুনে কেউ কেউ চিন্তায় পড়ে যেতে পারেন। কনা আবার ভরহীন কিভাবে হয় ? এতদিনতো যেনে এসেছি কনার ভর থাকে ! কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের মতে ভরহীন কনার অস্তিত্ব ও বিদ্যমান। একটা উদাহরন দিলেই স্পষ্ট হবে, যেমন আলোর কনা ফোটন, মহাকর্ষ বলের জন্য দায়ী গ্রাভিটন ইত্যাদি কনা। এসব কনার ভর নেই কিন্তু কনা ধর্ম থাকায় এদের কনা বলা হয়। বস্তুর প্রত্যেকটি ধর্মের সাথে সংশ্লিষ্ট কনা রয়েছে। যেমন মহাকর্ষীয় আকর্ষনের সাথে সংশ্লিষ্ট কনা গ্রাভিটন। ঠিক তেমনি বস্তুর ভরের জন্যও গত শতাব্দির সত্তরের দশকে একটি কনার প্রস্তাব করেন ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস সহ আরো কয়েকজন বিজ্ঞানী। তবে একাজে হিগস সবচেয়ে বেশি পারদর্শিতা দেখান । তার তত্ত্ব মতে বস্তু জগৎ সম্পর্কে নতুন তথ্য বেরিয়ে আসে। তাত্ত্বিকভাবে প্রমানিত হয় মহাবিশ্ব সৃষ্টির শুরুতে কোন কনারই ভরছিল না। ভর প্রাপ্ত সকল কনাই একটি ক্ষেত্র দিয়ে যাবার পর তারা ভর প্রাপ্ত হয়। হিগসের নামানুসারে ভরদা

নকারি ক্ষেত্রটির নামকরণ করা হয় হিগসক্ষেত্র বা । এবং ভরের জন্য দায়ী কনাটিকেও তার নামানুসারেই হিগস কনা নামে ডাকা হয়। তা এতোদিন হিগসের এই আবিস্কার কেবল তাত্ত্বিকভাবেই প্রমানিত ছিল। কিন্তু প্রায় চার দশকেরও বেশি সময় আগে শুরু হওয়া এই তত্ত্ব প্রমানের প্রকল্প সম্প্রতি প্রমানিত হয়েছে। সার্নের লার্জ হ্যাড্রন কলাইডারে অবশেষে তথাকথিত গড পার্টিকেলের সন্ধান মিলেছে। এবং এই আবিস্কারের জন্য পিটার হিগস গত বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ও পেয়েছেন। বিস্তারিত জানার জন্য নিচের লিংকগুলো দেখতে পারেন।
http://en.wikipedia.org/wiki/Peter_Higgs পিটার হিগস সম্পর্কে
www.lhc .ac.uk/ লার্জ হ্যাড্রন কলাইডার সম্পর্কে
Click This Link লার্জ হ্যাড্রন কলাইডার সম্পর্কে
Click This Link মৌলিক কনা সম্পর্কে
এছাড়াও ইন্টারনেটে এসব বিষয় প্রচুর তথ্য পাওয়া যায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন