somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় আসলে কি ?

১০ ই জুন, ২০১৪ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় কি ? প্রশ্নটা অদ্ভুত শোনালেও উত্তরটা কিন্তু বেশ কঠিন। সময় বলতে আমরা অতিত, বর্তমান আর ভবিষ্যৎ বুঝলেও বিজ্ঞান সময়কে একটু অন্যভাবে উপস্থাপন করেছে। অতিত কেবলই আমাদের স্মৃতি, বাস্তবে সময়ের এই স্তরের অস্তিত্ব না থাকলেও বিভিন্ন ঘটনার ইতিহাস ব্যাখ্যায় "তাত্ত্বিকভাবে আমরা সময়ের 'অতিত' নামক স্তরের শরণাপন্ন হই। বাস্তবে আমরা শুধু বর্তমানকেই দেখি আর বর্তমানের অভিজ্ঞতার আলোকে আমরা কোন ঘটনার ভবিষ্যৎ কল্পনা করতে পারি।

নিউটনিয় পদার্থবিদ্যা বা ক্লাসিকাল পদার্থবিদ্যায় সময়কে ধ্রুবক ধরা হত। মানে পদার্থবিজ্ঞানের অন্যান্য ভৌতিক রাশির পরিমাপে সময়কে ধ্রুব প্রমান দন্ড বিবেচনা করে পরিমাপ করা হত। ক্লাসিকাল পদার্থবিদ্যার মতে সময় ছিল একটি স্বাধীন রাশি। বিংশ শতাব্দীর শুরুতে আইনস্টাইন দেখান যে সময় ধ্রুব রাশি নয়। তিনি আপেক্ষিকতা তত্ত্বের মাধ্যমে দেখান যে একটি কাঠামোর গতির ওপর ঐ কাঠামোর অভ্যন্তরস্থ সময় নির্ভরশীল।

এভাবেই সময় সংক্রান্ত ক্লাসিকাল পদার্থবিজ্ঞানের সমস্ত ধারনা পুনঃসংজ্ঞায়িত হয়। আইনস্টাইন সময়কে স্থানের তিনটি মাত্রার (দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা) মত একটি মাত্রা হিসেবে প্রতিষ্ঠিত করেন। এবং এই চতুর্মাত্রার নাম দেন স্থানকাল। এভাবেই আমাদের ত্রিমাত্রিক জগতের নতুন পরিচয় হয় চতুর্মাত্রিক জগৎ।

সময়ের অস্তিত্ব ঠিক এভাবে ব্যাখ্যা করা যায়, ধরুন আপনি একজন দর্শক। আপনার সামনে একটি দৃশ্যমান স্থির ফুটবলকে কেন্দ্র করে একটি টেনিস বল ঘুরছে। আপনি যখনই এই টেনিস বলটির ঘুর্ণন উপলব্ধি করবেন তখনই বুঝবেন এখানে সময় আছে। কারন আপনি যখন দেখবেন যে টেনিস বলটি তার অতিত অবস্থানে নেই সেটি 'অবস্থান' পরিবর্তন করছে তখনই এই 'অবস্থানের' পরিবর্তন বুঝতে যে রাশিটি চলে আসে তাই সময়। কোনবস্তুর অতিক্রান্ত পথই স্থান। মানে অবস্থানের পরিবর্তন বা অতিক্রান্ত দুরত্ব তথা স্থান আর সময় একে অপরের সাথে একই সুতোয় গাথা। এজন্যই স্থানের তিনটি মাত্রার সাথে সময়কেও একটি মাত্রা হিসেবে ধরা হয়।

এই মহাবিশ্বে সবকিছু যদি স্থির থাকতো তাহলে সময় বা স্থান কিছুই উপলব্ধি করা সম্ভব হতনা বা স্থানকালের অস্তিত্বও থাকতনা । তার মানে গতিশীলতার কারনেই আমরা 'যুগপতভাবে' স্থান ও সময় উপলব্ধি করি। যুগপৎ বলার কারন হল আপনি কখোনোই সময় ছাড়া স্থান বা স্থান ছাড়া সময় কল্পনা করতে পারবেননা। তার মানে দাড়ায় বস্তু ও শক্তির পারস্পারিক মিথস্ক্রিয়ার ফলাফলই হল স্থানকাল। কারন পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী বল বা শক্তি প্রয়োগ ছাড়া তো বস্তুর অবস্থার পরিবর্তন সম্ভব না।

তাহলে আমরা বলতে পারি সময় আসলে স্থানেরই একটি মাত্রা। যে মাত্রাটি ছাড়া স্থান অসম্পূর্ণ।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×