somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভিরিভিউ: হিন্দি ছবির বুননে শেক্সপিরের ছোঁয়া!!!

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পরিচালক: বিশাল ভরদ্বাজ,
প্রযোজক: বিশাল ভরদ্বাজ, ফক্স স্টার স্টুডিও;
কাহিনী: বিশাল ভরদ্বাজ, অভিষেক চৌবে;
অভিনয়: ইমরান খান, অনুষ্কা শর্মা, পঙ্কজ কাপুর, আরিয়ান বাব্বার, শাবানা আজমীর;
সঙ্গীত: বিশাল ভরদ্বাজ,
সিনেমাটোগ্রাফার: কার্তীক ভিজয়
Studio: বিশাল ভরদ্বাজ Pictures Pvt Ltd, ফক্স স্টার স্টুডিওজ
মুক্তির দিন: ১১ জানুযারি, ২০১৩
ধরণ: কমিডি সিনেমা,
দেশ: ভারত,
ভাষা: হিন্দি,
বাজেট: ৪০ কোটি রুপি;

‘ফোর্বস ’ ম্যাগাজিন ২০১৩ সালে বলিউডের যে পাঁচটি ছবির দিকে তাকিয়ে থাকার পরামর্শ দিয়েছে, তার মধ্যে ‘মতরু কি বিজলি কা মান্ডোলা’ অন্যতম। এটা বাদ দিয়েও বলা যায় যে আপনি বিশাল ভরদ্বাজ-এর ছবির ভক্ত হোন বা না হোন, কোনওভাবেই তাঁকে এড়িয়ে থাকতে পারবেন না। যদিও ভক্তের পাল্লাই ভারি। গুলজারের কথায় বিশালের লেখা আর সুরে ছবির ঝলমলে টাইটেল ট্র্যাক তো ইতিমধ্যেই সুপারহিট। তাই প্রথমেই বলে রাখা, এই ছবিটিও দেখে ফেলুন। নিরাশ হবেন না। ‘মকবুল ’, ‘ওমকারা’-র মতো এটাও হলমার্ক বিশাল। মানেটা কী দাঁড়াল? উত্তর ভারতের গ্রামের পটভূমিতে ফেলা। নিম্নবর্গ চরিত্রদের নিয়ে গল্প। গ্রামের নাম মান্ডোলা। গ্রামের মাথা এক ঘিনঘিনে বড়লোক, পাঁড় মাতাল সামন্তপ্রভু। তার নামেই গ্রামের নাম। গাড়ি বলতে মার্সিডিজ। বেন্টলি। চড়ে অবশ্য লিম্যুজিন। মাতাল হয়ে ঘুরে বেড়ায় নিজস্ব হেলিকপ্টারে। তার দুটি পরিচয়। মাতাল হওয়ার আগে সে এক মানুষ। মাতাল হওয়ার পরে আরেক। সারা গ্রামের জমি তার কব্জায়। স্বপ্ন সেই শস্য-শ্যামলা ধানি জমি বেচে কারখানা গড়বে। ডিল তৈয়ার স্থানীয় মহিলা এমপি-র সঙ্গে। তৈরি হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। গল্প চেনা-চেনা ঠেকছে কি? দেশ-কাল নির্বিশেষে ক্ষমতার সমীকরণগুলো, শোষিত আর শোষণকারীদের সম্পর্কগুলো আসলে একই থাকে। খালি পাল্টে যায় স্থান। সে যাই হোক, সেই মান্ডোলার সঙ্গী মতরু। যার প্রধান কাজ মাতাল মান্ডোলাকে সামলানো। কিন্ত্ত ঘরের শত্রু বিভীষণ। সে গ্রামের ছুপা ‘মাও সে তুং ’। জাতীয় বিশ্ববিদ্যালয় -ফেরত। কিন্ত্ত বিপ্লব-মন্ত্রে দীক্ষিত। বিদ্রহ তার শুধুমাত্র জাতীয় উন্নতির নামে সরকারি লুঠবাজদের বিরুদ্ধেই নয়। সে অজান্তে ছিনিয়ে নিয়েছে মান্ডোলার একমাত্র মেয়ে বিজলির হৃয়ও। এই তিনজনের মধ্যে সম্পর্কের জাল বুনতে বুনতে যান বিশাল। মাঝ ঢুকে পড়ে এক নিরেট মূর্খ বাদল। মহিলা এমপি-র ছেলে। বিজলি যার বাগদত্তা। রাজনীতির টানাপোড়েনের সমান্তরালেই চলে প্রেমের গল্প। রুক্ষ পটভূমি, দেশওয়ালি ভাষা, ব্ল্যাক কমেডি, নাচ-গান নিয়ে ‘ফুল -অন’ এন্টারটেইনমেন্ট প্যাকেজে ভরপুর। তার সঙ্গে অবশ্যই আছে বিশালের শেক্সপিয়ার-প্রেম। সরাসরি তো বটেই, কিছু দৃশ্যের চিত্রগ্রহণ ‘ম্যাকবেথ’-এর তিন ডাইনির কথা মনে করিয়ে দেয়।



কেন দেখবেন? পঙ্কজ কাপুর-ইমরান খান-অনুষ্কা শর্মা। জবরদস্ত ত্রয়ী। কে কাকে টেক্কা দিল? পঙ্কজ কাপুর বিশালের অন্যতম প্রিয় অভিনেতা। ‘মকবুল’-এ ক্ষুরধার পঙ্কজ একাই সবাইকে, (এমন কী ইরফান খানকেও) দশ গোল দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। এখানেও প্রায় তাই। ছবির মোড়ক রম-কম। প্রায় পুরো ছবি জুড়েই তিনি মাতাল। ঠিক করে দাঁড়াতেই পারেন না। জড়িয়ে জড়িয়ে কথা বলেন। কিন্ত্ত প্রত্যেকটা কথা বুঝতে একটুও অসুবিধে হয় না। ‘এই মদ ছেড়ে দিলাম’ প্রতিজ্ঞা করলেই চোখের সামনে এক নাদুস-নুদুস গোলাপি মোষ ‘হ্যালুসিনেট’ করে ঘাবড়ে যান। অসামান্য তাঁর সেন্স অফ কমিক টাইমিং। শাহিদ কাপুর কেন এত ভাল নাচেন এই ছবিতে পঙ্কজকে দেখে সেটা পরিষ্কার। তাঁর সঙ্গে তাঁর ‘ম্যান -ফ্রাইডে’ ইমরান খান, থুড়ি মতরু -র রসায়ন দুর্দান্ত। এ পর্যন্ত যত ছবিতে আমির খানের ভাগ্নে অভিনয় করেছেন (‘দিল্লি বেলি’ ধরে নিয়েও) তার মধ্যে ‘মতরু’ই তাঁর করা শ্রেষ্ঠ চরিত্র, এ কথা চোখ বুজিয়ে বলে দেওয়া যায়৷ সুতরাং, বলাই যায় তিনি পঙ্কজ -এর সঙ্গে ভালই এঁটে উঠেছেন। পঙ্কজের অন্যদিকে আরেক জাঁদরেল অভিনেত্রী শাবানা আজমি। কুটিল এমপি-র ভূমিকায়। দু’জনের খুব বেশি দৃশ্য না থাকলেও পর্দা থেকে চোখ সরানো কঠিন। বাকি রইলেন অনুষ্কা। খুব একটা বিশেষ কিছু করবার না থাকলেও তিনি সাবলীল। কিন্ত্ত ইমরান-এর সঙ্গে তাঁর রসায়ন তোফা। ক্লাইম্যাক্স দৃশ্য সুন্দর। সুখবিন্দর সিং -রেখা ভরদ্বাজ -মোহিত চৌহান -এর গান বাড়তি পাওনা। রাস্টিক কিন্ত্ত স্মার্ট।

সমস্যা কোথায়? ছবি প্রায় তিন ঘণ্টা অবধি না গড়ালেও পারত। কিছু কিছু জায়গা বাড়তি। যেমন মাঝরাতে দুই মাতাল, মান্ডোলা আর মতরু-র গ্রামের কুয়োর পাশে মাতলামোর দৃশ্য। সে ক্ষেত্রে বিশাল চিত্রনাট্যে আরেকটু লোভ সামলাতেই পারতেন।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×