somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম বছরের গাইডলাইন

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চাকরির প্রথম বছরটা খুব গুরুত্বপূর্ণ। শুরুতে যা শিখবেন সেই ভিতটাই কিন্তু কাজে দেবে পরবর্তীকালে। তাই এই প্রথম বছরটা সজাগ থাকুন। ভালো কাজের পাশাপাশি হয়ে উঠুন ভালো সহকর্মী।

বছর সম্পূর্ণ করুন
প্রথম চাকরি কম পক্ষে এক বছর করুন। যত অসুবিধেই থাক এক বছরের আগে চাকরি ছাড়ার কথা ভাববেন না। কারণ প্রথম বছরেই অনেক কিছু শেখার থাকে। তাই এক বছরের আগে চাকরি ছাড়লে পরের বার যেখানে চাকরি করতে যাবেন সেই কোম্পানি ভাবতেই পারে আপনার শেখার ইচ্ছে কম বা আপনি মানিয়ে নিতে পারেন না।

সময়ানুবর্তীতা
সব কাজ সময়ে করুন। অফিসে পৌঁছনো থেকে শুরু করে প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়া কোনও কাজ সময় পেরিয়ে যাওয়ার পর করবেন না। কাজ হয়ে গেলেই বেরিয়ে যাবেন না। অন্য সহকর্মীদের কোনও সাহায্যের প্রয়োজন আছে কিনা জেনে নিন। তাঁদের সঙ্গে আরও বেশিক্ষণ থাকলে আপনিই বেশি কাজ শিখতে পারবেন।

কাজ এবং তারপর ...
আপনার এগ্রিমেন্টে যা লেখা আছে সেই কাজ করার সঙ্গে সঙ্গে যা লেখা নেই সেই কাজও করার চেষ্টা করুন। হয়তো সহকর্মীর জন্যে কফি আনা আপনার কাজ নয়, কিন্তু আনলে আপনাদের সম্পর্কটা ভালো হবে। কোনও সমস্যায় তাঁকে পাশে পাবেন। বা অন্য কারো কাজ করতে তাঁকে সাহায্য করলে আপনি তাঁর কাজটা করতেও শিখে যাবেন৷ এতে আখেরে লাভ হবে আপনারই।

নাম মনে রাখুন
অফিসে সবার নাম মনে রাখার চেষ্টা করুন। তারপর তাঁদের সম্বন্ধে অল্প কিছু ইনফরমেশন জেনে রাখুন। যেমন কে, কোথায় থাকেন, কোন ডিপার্টমেন্ট দেখেন, কার মেজাজ কেমন ---এই বিষয়ে কিছুটা জেনে রাখলে আপনারই সুবিধে হবে।

বেশি কাজ করুন
প্রথম একটা বছর একটু বেশি কাজ করুন। নিজের কাজ হয়ে যাওয়ার পরে সহকর্মীদের ব্যক্তিগত কোনও কাজেও সাহায্য করে দিন। বসের প্রয়োজনীয় প্রিন্ট আউট বের করে দিন, সহকর্মীর ছেলের জন্য স্কুলের অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করতে সাহায্য করুন, নেট ব্যাংকিং শিখিয়ে দিন। এতে হয়তো আপনার বাড়ি যেতে কিছুটা রাত হবে৷ কিন্তু এক বছর পর এই রাত জাগার ফল পাবেন।

খাবার ভাগ করে নিন
একসঙ্গে লাঞ্চ করুন। আপনার সুপারভাইজার বা সিনিয়র কোলিগদের এড়িয়ে যাবেন না। কারণ এটাই শ্রেষ্ঠ সময় পজিটিভ রিঅ্যাকশন তৈরি করার। বেশিরভাগ অর্গানাইজেশনে এই সময়ই অনেক কঠিন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাই অবশ্যই কোলিগদের সঙ্গে থাকুন।

নিজেকে উজাড় করে দিন
প্রথম এক বছর যে কাজই করবেন, নিজের শ্রেষ্ঠটা দেওয়ার চেষ্টা করুন। কিছুদিন সিনিয়ররা কীভাবে কাজ করছেন পর্যবেক্ষণ করুন। তারপর সেই অনুযায়ী নিজের কাজটা করুন৷ বুঝতে না পারলে বারবার প্রশ্ন করুন৷ ভুল কাজ করার থেকে জিজ্ঞেস করে কাজ করা অনেক ভালো।

অফিসকে স্কুলের থেকে আলাদা করুন
স্কুল আর অফিসে বিস্তর ফারাক। এখানে স্কুলের মতো বছরে দু’একবার পরীক্ষা হয় না। অফিসে কিন্তু রোজই পরীক্ষা। আপনার প্রতিদিনের পারফরমেন্সের ওপর কিন্তু বছর শেষের অ্যাপ্রেজাল নির্ভর করবে।

বসকে জানুন
মনে রাখবেন বস কিন্তু আপনার বন্ধু বা আত্মীয় নয়। তাঁর ব্যবহার যতই বন্ধুত্বপূর্ণ হোক না কেন মনে রাখবেন আপনার কাজটাই কিন্তু শেষ পর্যন্ত কথা বলবে। তাই বসের সঙ্গে সম্পর্ক ভালো বলে হাত-পা গুটিয়ে বসে থাকলে কিন্তু ক্ষতিই হবে।
প্রফেশনাল হয়ে উঠুন
প্রফেশনাল হয়ে উঠুন। শুধু কাজ নয়, পোশাক, ম্যানার্স, চলাফেরা, কথা বলা সবেতে প্রফেশনাল হয়ে উঠুন। নিজের লক্ষ্যে পৌঁছনোর সঙ্গে সঙ্গে পুরো টিমকেও এগিয়ে নিয়ে চলার চেষ্টা করুন।

কাদের এড়িয়ে চলবেন
● মিথ্যুক: মিথ্যুক সহকর্মীর থেকে শতহস্ত দূরে থাকুন। কারণ কখন আপনার নামে মিথ্যে কথা বলবেন, বুঝতেও পারবেন না।
● শর্ট-কাট মাস্টার: এদের সঙ্গে থাকলে কাজটা শিখতেই পারবেন না। কারণ সব কাজই অর্ধেক করা অভ্যাস হয়ে যাবে।
● ফ্যামিলি পার্সন: এঁরা বাড়ি নিয়েই এরা বেশি চিন্তিত। তাই অফিসেও বেশিরভাগ সময়ই ফোনে বা চ্যাটে বাড়ির লোকের সঙ্গে কথা বলেন। এঁদের কাছ থেকেও কাজ শেখার সম্ভাবনা কম।
● প্রবলেম চাইল্ড: সব কিছুতেই এদের সমস্যা। এমনকী বাড়ির সমস্যার জেরও এরা অফিসে বয়ে আনেন। এদের সঙ্গে প্রথম থেকে বন্ধুত্ব হলে আপনার কাজেও এঁদের প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
● আয়েশি : সব কাজ এরা ধীরে -সুস্থে করেন৷ কখন কাজটা শেষ করতে হবে সেই কথা মনে রাখতে পারেন না। ফলে এঁদের সঙ্গে থাকলে কখনোই সময়মতো কাজ শেষ করতে পারবেন না।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×