somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা যদি না জাগি মা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী যুদ্ধাপরাধীদের সর্বচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সারা দেশ উত্তাল। ক্লাস-ক্যাম্পাস ছেড়ে রাজপথে পড়ুয়ারা। একদিকে মন বলছে, সব ছেড়ে বিক্ষোভে সামিল হতে। আর সাবধানী মনটা বারবার মনে করিয়ে দিচ্ছে সিলেবাসটা শেষ না করলে সেমিস্টারটাই মাটি! প্রতিবাদে গেলে কম করে চার-পাঁচ ঘণ্টা সময় ব্যয় হবে। ক্লাসের একগাদা পড়া। পছন্দের সাবজেক্ট এডমিশন নিতে গিয়ে দেরি হওয়ায় প্রথম দিকের ক্লাসগুলোতে থাকতে পারেনি। তারপরে পড়েছে উইন্টার ভ্যাকেশন। পড়াশোনা তেমন কিছুই হয়নি। মিডটার্ম ছুটে আসছে। ডিপার্টমেন্টে ঢুকে ‘খাবি খাওয়ার অবস্থা’ অনেকটাই পিছিয়ে পড়েছে পদার্থ বিজ্ঞানের ছাত্র সিয়াম। তাই উত্তাল শাহবাগের অন্দোলনে সামিল না হয়ে এই কয়েকদিন নিয়ম করে চোখ ছিল নিউজ চ্যানেল, ফেসবুক আর ব্লগে। আত্মিক সমর্থন ছিল আন্দোলনে প্রতি। পড়তে পড়তে বারবার মন চলে যায় সেদিকে। আনমনে একাকী প্রশ্ন_ একাত্তরে যারা এত অন্যায় করলো তাদের শাস্তি হবে না? এমন সময় বন্ধুর এসএমএস_ যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিবাদ জানাতে আমরা যাচ্ছি। আসবি? কিন্তু, সেদিন যে আমার সারাদিন পড়া...। রিপ্লাইটা রাইট-মেসেজে টাইপ করেও আর পাঠায়নি। তখন থেকেই ধন্ধে, যাব? জাগরণের এই সময় বইয়ে মুখ গুজে না থাকলে প্রথম সেমিস্টারেই তো ধরা খাব_ তখন পস্তানোর অন্ত থাকবে না।
লাভ-লোকসানের অঙ্ক কষতে গিয়ে স্বার্থপর হয়ে পড়াও পছন্দ নয় সিয়ামের। ছাত্র হিসাবে পড়াশোনায় বরাবরই সিরিয়াস। ছোটবেলা থেকেই যথেষ্ট সংবেদনশীল। গ্রামের পরিচিত একজনের ‘ও নেগেটিভ’ রক্ত জোগাড় করা থেকে এলাকার দুঃখু চাচার অপারেশনের টাকা তোল স্কুলছাত্র সিয়ামের উদ্যম ছিল চোখে পড়ার মতো। ছোটকালে একটা প্রবন্ধ প্রতিযোগিতায় জীবনের লক্ষ্য রাজনীতিবিদ হওয়ার কথা লিখেছিল। কেন? রাজনীতি করলে সমাজ পুনর্গঠন থেকে রাষ্ট্র নির্মাণ_ সব ক্ষেত্রেই সামিল থাকা যাবে। তাই ভাবে সিজিপিএ ফোর, ক্যাম্পাসিং, ব্র্যান্ডেড কার, ডুপ্লেক্স এপার্টমেন্ট, ফরেন হলিডে_ এই সরলরেখাতেই সীমাবদ্ধ থাকবে আগামীর চাওয়া পাওয়াগুলো? আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার কি থাকতো যদি ছাত্র জনতা প্রতিবাদে রাজপথে নেমে না আসতেন? আমাদের স্বাধীনতার লাল সূর্যটা কি আদৌ আসতো, যদি মুক্তিদ্ধোরা সবকিছু ভুলে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্ত্র হাতে নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে না পড়তেন। দেশমাতৃকার প্রতি কর্তব্য কি মায়াকান্নাজুড়ে ‘ফেসবুকে স্ট্যাটাস’ দেয়া কিংবা ট্যাক্স দেয়ার মধ্যে সীমাবদ্ধ?
যে জগৎ অসততায় ভরে উঠছে, তা থেকে বিবেকবানরা নিজেদের নানা বাহানায় দূরে রাখলে সমস্যা কি বাড়বে, না কমবে? তাই সিদ্ধান্ত নাহ, বেলা বাড়ছে। রাত জেগে পড়ে নেওয়া যাবে। এখন জলদি গোসল, খাওয়া-দাওয়া করে বিক্ষোভের দিকেই যাওয়া যাক। “আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে।” মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছেন, এখন নতুন প্রজন্ম নেতৃত্ব দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে।
ছবি : মুনির আহমেদ
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×