somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

#মফিজ_মিঞার_কথা

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



#রম্য_রচনা

মফিজ মিঞাকে চিনিতে পারিতেছেন? ফেক আইডির এই যুগে উনাকে চেনাটা একটু মুস্কিল । তবে উনার একটা বৈশিষ্ট্যের কথা বলিলে আপনারা সবাই উনাকে বিলক্ষণ চিনিয়া ফেলিবেন । উনি বিবাহিত এবং গিন্নির হালকা-মাঝারি-ভারী খোটা খাইয়া অভ্যস্ত । সেদিন সন্ধ্যায় অফিস হইতে গৃহপালিত দুপেয়ে জীবের মত যথারীতি বাসায় ফিরিয়াছেন । মুখ-হাত ধুইয়া টেবিলে বসিয়াছেন মৃদু বা ভারী খোটাসহ গিন্নির এককাপ চায়ের জন্য । ওমা, মফিজকে অবাক করিয়া দিয়া একগাল হাসিয়া মফিজ গিন্নি চা আগাইয়া দিলেন । মফিজ একটু ভিরমি খাইলো । না জানি গিন্নি আবার কী আব্দার করিয়া বসে । ভয়ে ভয়ে মফিজ মুখে মেকি হাসি ফুটাইয়া তুলিয়া গিন্নির সাথে আলাপ চালাইয়া যায় ।
চা পর্ব শেষে মফিজ সেদিনের দৈনিক ইত্তেফাক নিয়া বসার জন্য উঠিয়া পড়ে । কোথাও পত্রিকাটি না পাইয়া রান্নাঘরে গিন্নির স্মরণাপন্ন হয় । সাথে সাথে গি্ন্নির মুখ ঝামটা, “আমি কী পত্রিকা নিয়া বসিয়া থাকি? আমার আর কোন কাজ নাই ।“
মফিজ বিরস বদনে ঘরে ফিরিয়া আসে । কী আর করা ! কিছু এমবি খরচ করিয়া সে মোবাইলের নেট ঘাটিয়া সেদিনের ইত্তেফাক পঠনে মনোনিবেশ করিল । শেষ পৃষ্ঠায় অন্যরকমে আসিয়া তাহার চক্ষু চড়ক গাছ । খবরের হেড লাইন, “বউয়ের যন্ত্রণায় জঙ্গলে বসবাস” ।
জনৈক ইংল্যান্ডবাসী ম্যালকম বউয়ের খোটার জ্বালায় অতিষ্ঠ হইয়া জঙ্গলকে আপন আবাস বানাইয়া মহাসুখে দিনাতিপাত করিতেছে ।
খবরটি পাঠ করিয়া মফিজ পত্রিকা হঠাত করিয়া নিখোঁজ হইবার এবং খোটা ছাড়া চায়ের যোগসূত্র আবিষ্কার করিয়া নিজের মনেই খানিকক্ষণ হাসিয়া লইলো । বুকের ভিতরে মিউঁ মিউঁ করা বিড়ালটি যেন মুহুর্তের মধ্যেই রয়েল বেঙ্গলের মত গর্জিয়া উঠিল । একবুক সাহস লইয়া মফিজ রান্না ঘরে উঁকি দিল সহাস্য বদনে ।
তাহাকে দেখিয়া গিন্নি বিরক্ত গলায় বলিল,
- এত হাসির কী হইল?
- না কিছু না । অনলাইনে আজকের ইত্তেফাকটি পড়িলাম ।
চোখ গরম করিয়া গিন্নি,
- যেন দেশ উদ্ধার করিয়া ফেলাইয়াছো?
- না, তাহা নয় । তবে ভাবিতেছি সুন্দরবনে যাইয়া বাকী জীবনটা কাটাইয়া দিব ।
মফিজের ধারণা ছিল এই কথার পর গিন্নি তাঁহাকে অনুনয়-বিনয় করিয়া কিছু বলিবে । কিন্তু মফিজ গিন্নি উল্টা ঝাড়ির সুরে বলিল,
- যাও, কিন্তু আর ফিরিতে পারিবা না ।
- হ্যাঁ, আমি তো না ফিরার জন্যই যাইতেছি ।
- রামপাল বিদ্যুৎ কেন্দ্র যে হইবে সে খবর জানো?
- জানি ।
- সুন্দরবন জঙ্গলের আয়ু আর কয় দিন । তারপর কই থাকবা?
মফিজ শুষ্ক মুখে ঘরে ফিরিয়া আসে ।
কিন্তু মফিজ মিঞা দমিবার পাত্র নহে । সে ম্যালকমের সহিত অনলাইনে যোগাযোগ করে । তাঁহাকে বাংলাদেশের সুন্দরবনে এক সপ্তাহ কাটাইয়া যাইবার জন্য অনুরোধ করে । কিন্তু ম্যালকমের কাছে এত আমন্ত্রণ আসিতেছে যে উনি সিডিউল দিতে প্রথমে অপারগতা প্রকাশ করিলেন । তখন বাধ্য হইয়া মফিজ বাঙালি কায়দায় কিছু তৈল মর্দন করিল । অগত্যা ম্যালকম রাজী হইল তবে তাঁহার পিএস বাগড়া দিল - সে ম্যালকমের মনে রয়েল বেঙ্গল টাইগারের ভীতি ঢুঁকাইয়া দিল । মফিজ সাম্প্রতিক বাংলাদেশ-দক্ষিন আফ্রিকার ক্রিকেট খেলার ফলাফল বিস্তারিত জানাইয়া পিএস এবং ম্যালকমকে এই বলিয়া আশ্বস্ত করিল যে, টাইগারের নখ-দন্ত ভোতা হইয়া গিয়াছে । ম্যালকম রাজী হয় তবে একদিনের জন্য । মফিজ মিঞা তাঁহার মফিজীয় বুদ্ধি দিয়া ইহা আগেই বুঝিতে পারিয়া ছিল যে, কামান চাহিলে পিস্তল পাওয়া যায় । আরও একটা মুস্কিল হইয়াছে, ম্যালকম শর্ত জুড়িয়া দিয়াছে কোন নারী সেখানে থাকিতে পারিবে না । মফিজ নিরুপায় হইয়া আমার শরণাপন্ন হয় । আমি তাঁহাকে অভয় দেই যে, আমি Men’z Only গ্রুপের একজন সদস্য । আমি এডমিনকে অনুরোধ করিয়া সকলকে এই আয়োজনে শরীক হইতে বলিব ।
সুতরাং কোন এক লাল শুক্কুর বারে আমরা Men’z Only গ্রুপের সদস্যরা সুন্দরবনে একত্রিত হইয়া ম্যালকমকে সংবর্ধনা দিব । বজ্রকন্ঠে আওয়াজ তুলিব “দুনিয়ার খোটা খাওয়া পুরুষ, এক হও।“

বি: দ্র: - Men’z Only গ্রুপের সদস্যদের প্রত্যেককে অনুরোধ করা যাইতেছে যে, গিন্নির মিষ্টি কথায় গদ গদ হইয়া ভুলেও ম্যালকমকে সম্বর্ধনার প্রোগামটি বলা যাইবে না ।

মো: শামছুল ইসলাম
তাং: ২৫/১০/২০১৭ ইং

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×