বিশ্বকাপ ২০১৮ চলছে রাশিয়ায়,
অনেক নাম-দামী তারকাই খসে পড়েছে,
মেসি নেই, রোনালদো নেই,
তবে একজন নেই এখনো আছে ।
প্রতিপক্ষের নির্মম ফাউলের শিকার হয়ে,
বারবার মাটিতে লুটিয়ে পড়ছে,
আবার উঠে দাঁড়াচ্ছে,
যেন সদ্য হাঁটতে শেখা এক শিশু ।
শত বাঁধা পেরিয়ে,
১৫ জুলাইয়ের মঞ্চে আলো ছড়িয়ে,
মস্কোর আকাশ আলোকিত করে,
পারবে কী নেই বলতে,
“আমি আছি, ভক্তবৃন্দ ।“
মো: শামছুল ইসলাম
০১ জুলাই, ২০১৮
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




