পাঠ প্রতিক্রিয়া; সেদিন অনন্ত মধ্যরাতে - উপন্যাস ; মোস্তাক শরীফ; প্রকাশক - অ্যাডর্ন
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আনিসকে চিনেন? আমিও চিনতাম না। 'সেদিন অনন্ত মধ্যরাতে' উপন্যাসে তাঁর সাথে পরিচয় হলো। তাঁর আটরুমের বাসায় বইয়ের ছড়াছড়ি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যুর পর দেখা গেলো শোবার ঘর ছাড়িয়ে রান্না ঘরেও বই। মোট আশি হাজার বই ছিল। বাঙলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের বইয়ের সংগ্রহের সাথে আনিস নিজের সংগ্রহকে তুলনা করেছেন বেশ হাস্যরস মিশিয়ে, ' সে তুলনায় আমাকে পান্থপথের বিড়াল বলতে পারো।'
.
উপন্যাসের নায়ক মারুফের সাথে তাঁর বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আনিসের কথোপকথনের কিছু অংশ তুলে ধরলাম। ঔপন্যাসিক মোস্তাক শরীফের লেখাটা পড়তে পড়তে স্বজন হারানোর কিছু স্মৃতি গলার কাছে কি যেন দলা পাকানোর অনুভূতির সৃষ্টি করেছে।
.
১৪৪ পৃষ্ঠার মধ্যে মাত্র ২৫ পৃষ্ঠা পড়েছি। আমাকে টানছে উপন্যাসটা। কাল অফিস না থাকলে আজ রাতেই পড়ে শেষ করতাম।
.
ভোরে ঘুম থেকে ওঠে উপন্যাসটা পড়ছি ।
লেখকের মায়াময় লেখায় আমি জড়িয়ে যাই । চোখটা ঝাপসা হয়ে আসে লেখকের বর্ণনায় । মারুফের চাকরি হয়েছে। ও বাসায় এসে ওর স্মৃতিভ্রষ্ট বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে।
মো শামছুল ইসলাম
২০ ফেব্রুয়ারি ২০২০.

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন