somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজব গেইট.......... তোর কি ক্ষমতা !!!

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে খালেদা জিয়া মানসিক ও শারীরিকভাবে বিপর্যয়ের মধ্যে আছেন।
তিনি শোকার্ত ও অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল।
ঘুম থেকে জেগে উঠে যখন তিনি জানলেন প্রধানমন্ত্রী সমবেদনা জানাতে এসেছিলেন, তখন তিনি আসার জন্য ধন্যবাদ জানান।
এরপর খালেদা জিয়া বলেন, যখন তিনি আসতে চাইবেন তখন তাঁকে স্বাগত জানানো হবে।

আমি একটা বিষয় ভেবে অবাক হই, আরাফাত রহমান কোকো মারা গিয়েছেন ওটা নিয়ে মিডিয়াই কোন আলোচনা নাই, আলোচনা শুধুই খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়েও ফটক থেকে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেনরে ভাই প্রধানমন্ত্রী আসার আগেইতো কার্যালয়ের ভেতরে শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, শোকাহত খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী সমবেদনা জানাতে খালেদা জিয়ার কার্যালয়ে আসার ইচ্ছাপোষণ করলেও ‘অসুস্থতার’ বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানিয়ে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার সুস্থতা সাপেক্ষে তাঁর সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে।

তাহলে কেনই বা প্রধানমন্ত্রী আসলেন আর গেট থেকে ফিরে গেলেন...?

প্রধানমন্ত্রীর আসল উদ্দেশ্য কি ছিল সমবেদনা জানানো নাকি সমবেদনার আড়ালে চলমান নোংরা রাজনীতির খেলা খেলে মিডিয়াকে ব্যস্ত রাখা?

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীগং রাজনৈতিক সৌজন্যতা এবং শিষ্টাচার নিয়ে খুবই সিরিয়াস মনে হচ্ছে! এখন পর্যন্ত কোকোর অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী বা আওয়ামীলীগের সভানেত্রী হিসেবে শেখ হাসিনা একটা শোকবার্তাও পাঠাননি! এটা কোন শিষ্টাচার?

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে মারা গিয়েছে এই সংবাদ রাষ্ট্রীয় টেলিভিশন BTV তে অন্তত স্ক্রলেও কি দিতে পারতেন না...?

প্রধানমন্ত্রীর উদ্দেশ্য যদি হয় সমবেদনার আড়ালে চলমান নোংরা রাজনীতি তাহলে তিনি সফল।

আর যদি প্রধানমন্ত্রী সত্যিই সমবেদনা জানাতে খালেদা জিয়ার কার্যালয়ে গিয়ে থাকেন, তাহলে প্রধানমন্ত্রীর আজ আবার যাওয়া উচিৎ বলে আমি মনে করি।

আর গেইটের কথা একটু না বললেই নয়।

হায়রে গেইট !! কি গেইটরে ভাই তুই। গত ৫ তারিখ থেকে তুই (গেইট) খালেদা জিয়ারে বাহির হইতে দিলি না, আর এক মাস পার হতে না হতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনারে ভিতরে ঢুকতে দিলি না...!
আজব গেইট তুই.......... তোর কি ক্ষমতা !!!

এখন প্রধানমন্ত্রী কিছুটা হলেও বুঝবে গেট থেকে ফিরে যাওয়ার কষ্ট কত প্রকার ও কি কি...!
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×