somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শামসুন হাসনাত
নারীর শৃঙ্খল মুক্তিnআমি নারীর শৃঙ্খল মুক্তির জন্য নিজেকে নিয়োজিত করেছি। একজন নারী স্বাভাবিক ভাবে যা ভাবে আমি কখনও সে ভাবে কিছু ভাবিনি। সেই কিশোরী বয়সে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর আহবানে ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি। মাত্র ১৪

বাড়ীওয়ালা সমাচার

০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি থাকি শেখেরট্যাক এলাকায়। আমার বাড়ীর পাশে যে বাড়ীটি আছে সেটি একজন উকিল সাহেবের। উকিল সাহেব সারা জীবন চোর ডাকাত বাটপার ছিনতাইকারীদেরকে নিয়ে কারবার করেছেন তাই তার ভয় কখন কোন চোর তার বাড়ীতে এসে সব চুরি করে নিয়ে যাবে। এই বাড়িটি ৫ তলা। প্রতিটি ফ্লোরে দুইটি করে ফ্লাট। সম্ভবতঃ বাড়ীওয়ালা থাকেন দুইটি ফ্লাট নিয়ে।সম্ভবতঃ বলছি এইজন্যে যে আমি কখনও তার বাড়ীতে যাইনি। যাহোক বাড়ীতে অবশ্যই একজন দারোয়ান আছে। ফলে সব সময় সদর দরজায় তালা দেয়া থাকে। বাড়ীর কোন ভাড়াটিয়ার কাছে এই তালার কোন চাবি নেই। কেউ এলে পরিচয় জেনে দারোয়ান দরোজা খুলে দেয়। এবং রাত ১১ টার পরে কেউ বাড়ীতে ঢুকতে পারে না। এমন কি ভাড়াটিয়ারাও নয়। তো দারোয়ানেরও তো ছুটি প্রয়োজন। সে ছুটিতে গেছে। বাড়ীওয়ালা এখন কি করবে? বাড়ীর প্রধান গেটের চাবি কার হাতে দেবে? বাড়ীর ভাড়াটিয়াদের হাতে দিলে তারা যদি কোন চোর, ডাকাত অথবা জঙ্গী ডেকে আনে তো কি হবে? কাজেই প্রয়োজন নেই এতো ঝামেলার। সেইজন্য প্রধান ফটকের চাবি নিজের কাছেই রেখে দিয়েছেন। অবশ্য প্রধান ফটকের তালা ভিতর থেকে চাবি ছাড়াই খোলা যায়। অতএব যিনি বাইরে থেকে আসবেন তিনি তাঁর নিজের বাসার বেল টিপবেন। তারপর ভিতর থেকে কেউ এসে খুলে তাকে নিয়ে যাবে।
এই বাসায় থাকেন আমার এক বান্ধবী। নাম হাস্নাহেনা। বিকাল ৪টার দিকে আমি বাইরে থেকে বাসায় এসেছি। বাসায় ঢুকতে যাবো দেখি আমার বান্ধবীর ছেলে প্রান্ত তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে হেসে ফেলে। বলে, "আন্টি আমি ১ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। বেল টিপছি। কিন্তু কেউ দরোজা খুলছে না। কি করবো বলেন?" আমার কাছে তার কোন উত্তর নেই। শুধু বললাম, ‍"তোমার মা কোথায়?" সে বললো, "বুঝতে পারছি না। তবে আর একটু অপেক্ষা করি।" এইটুকু শুনে আমি আমার বাসায় ঢুকে পড়লাম। অবশ্য পরে শুনেছি আমার বান্ধবী বাসার মধ্যেই বাথরুমে ছিলেন। তিনি এসে তার ছেলেকে বাসায় নিয়ে যান।
আমার বান্ধবীর বড় ছেলে পিপাস ব্যবসা করে। তাকে প্রায়ই রাত ১১টার পরে বাড়ী ফিরতে হয়। দারোয়ানকে খুশী রাখতে তাকে মাঝে মাঝেই বখশিস দিতে হয়। একই সাথে বাড়ীওয়ালার কথা শুনতে হয়। কারণ বাড়ীওয়ালা কান খাড়া করে রাখেন কখন কে বাড়ীতে ঢোকে তা বোঝার জন্য। ফলে কোন কোন দিন পিপাস বেশী রাত হলে কোন আত্মীয়ের বাসায় রাত কাটায়।
প্রতি মাসের ৫ থেকে ৭ তারিখের মধ্যে বাড়ী ভাড়া দিতে হয়। সব কিছু ঠিক থাকলে কোন ক্ষতি নেই। কিন্তু যদি কোন কারণে একটি বিষয়ের ব্যত্যয় ঘটে তাহলেই হয়েছে। সাথে সাথে শুনতে হয়ঃ আপনার না পোশাইলে আপনি চইলা যান। কত ভাড়াইট্যা আছে। আপনি নামনের লগে লগেই আর একজন উইঠ্যা যাইবো। এই হলো বাড়ীওয়ালা সমাচার।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×