দেশটাতে সত্যি কি হচ্ছে?
১৩ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি ও আমার স্বামী কাজ করে মতিছঝল থেকে মোহাম্মদপুর শেখেরট্যাকে বাসায় ফিরছি। গতকাল দেখেছি ১২ নং রোডের মাথায় প্যান্ডেল সাজানো হচ্ছে। কেন হচ্ছে তা আমি জানি না। যাহোক আজ বিকাল ৪টার দিকে বাসায় ফেরার পথে ১২ নং রোডের মাথায় দেখি অনেক পুলিশ। পদক্ষেপ বিপনন বন্ধ। সাথে অন্যান্য দোকানও বন্ধ। অনেক নারী ও পুরুষ দাঁড়ানো। আওয়ামী লীগের আদাবর থানার সাধারণ সম্পাদক জনাব শাহ্আলম ব্যস্ত সমস্ত হয়ে ঘুরছেন। রাব-এর পুলিশ গাড়ী নিয়ে দাঁড়ানো। সবার মুখে উদ্বিগ্নতার ছাপ। কেন এমন হলো। আমার স্বামী বারবার প্রশ্ন করছেন। আমি উত্তর দিচ্ছিঃ সম্ভবত মন্ত্রী আসছে। যাহোক ডাব ওয়ালার কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম ছাত্রলীগের একজন কর্মীকে বিকাল ৩টার দিকে ১২ নম্বর রোডের মাথায় গুলি করে মারা হয়েছে। কে বা কারা গুলি করেছে তা কেউ বলতে পারছে না। ছেলেটিকে পর পর ৩টা গুলি করা হয়েছে। দিনে দুপুরে প্রকাশ্য রাজপথে ক্ষমতাসীন দলের একটি ছেলেকে এভাবে গুলি করে মারা হলো। অথচ আমরা খবরের কাগজে পড়ছি যে ছাত্রলীগের ছেলেমেয়েরা উগ্র হয়ে যাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় দলাদলী করছে, টেন্ডারবাজী করছে, হল দখল করছে, আসলে কী তাই? দেশের মধ্যে এই ধরণের অরাজকতা তৈরী করার কাজে লিপ্ত রয়েছে কারা? আমরা সাধারণ মানুষেরা কী করবো?
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন