somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারকাগো লগে লগে আমার তেনারও---

১৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ সামুর পাতায় বেজায় উৎসব চলছে। কারণ দুইটা ক্লীয়ার।
১. বাংলাদেশ খাইট্টা-খুইট্টা খেইলা নির্ভেজাল জিতে গেছে। নির্ভেজাল জেতা মানে হইল, চালর্স কভেন্ট্রিরে ভয় পায় নাইক্কা। ভয় পায় নাই, ৩১২ রানের পাহাড়কে।
আজকের তারকা তামিম ইকবাল--------------(বাঘের বাচ্চা!);)
বাংলাদেশ হিপ হিপ হুররে!

২. ব্লগে জনপ্রিয় পাঁচ ব্লগারের জন্মতারিখ আজকে। তারাও বড় বড় তারকা।
অপ্সরা, নাফিস ইফতেখার, একরামুল হক শামীম, এই তিন তারকাকে আমি বেশ ভালোই চিনি (ব্লগে থাকলে এদের না চেনাটা পাপের পর্যায়ে পড়ে:P) তবে ব্যাক্টেরিয়া এবং সাগর ঢাকাকে ব্যাক্তিগতভাবে তেমন একটা চিনি না তবে সবাই চেনে। তো এই পাঁচ তারকাকে শুভেচ্ছা জানিয়ে বিশাল বিশাল সব পোষ্ট এসেছে। আমিও সেই কাতারে সামিল হয়েছি।
আমি আবার একটু খাদক প্রকৃতির মানুষ। খানা-খাদ্য দেখলে মনটা কেমুন আইরাম-বাইরাম করে। কিন্তু একটা সমস্যা দেখা দিছে।
সবাই শুধু পার্টি দিতাসে এখানে সেখানে, এই লেখায় সেই লেখায়---কোনটা রেখে কোনটায় যে যামু, ঠিক ঠাহর করতে পারতেছি না।
তাই এই সমস্যা সমাধানে আমার একটা প্রস্তাব আছে।
এই পাঁচ তারকা একটা "পাঁচতারা" হোটেলে আমাদের খাওয়াইতে পারে---------- তো এখন একটা জোড়ালো দাবী তুললেই হয়।
তাই আমি অনুরোধ করিতেছি--- মনজুরুল হক ভাই, লেখাজোকা শামীম ভাই, স্বপ্নজয়, ইমন জুবায়ের, দি ফ্লাইং ডাচম্যান এবং অন্যান্য যারা পার্টি দিতেসেন--- তাদেরকে।
শ্লোগান হইবে--- "দুনিয়ার খাদক এক হও এক হও"
আমরা মানে আমি অচিরেই চলে আসবো।
আর তা যদি না পারেন, তাহলে সক্কলে মিলা আমার বাড়ি চলে আসেন, কারণ আজকে আবার আমার তেনার জন্ম তারিখ।
তাই অনেক খাইট্টা খুইট্টা রান্না করছি। আজকের ইস্পিশাল মেন্যু " আলু ভর্তা, মসুরের ডাল, রুই মাছের ঝোল আর সাদা ভাত।"
আমার উনার নাম হইল কফি শামিম। লোকে বলে তিনি নাকি কফি ভালো বানান।
আমি উনারে খুবই ভালোবাসি। জন্মদিনের আগের দিন বিশাল এক উপহার দিসি। বাংলাদেশের খেলা (কোনরকম বিরক্ত করা ছাড়াই) আস্ত দেখতে দিসি।:D
উনার খেলা দেখা শেষের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি, " উনি আমারে বলতে চেয়েছিলেন, 'আমার মত ভালো বউ' আর এ জগতে হয় না"।
আমার মত মাইনষের লগে থাকতে থাকতে উনার জীবনটা কেমুন তেজপাতার মত হইয়া যাইতেছে। সারাদিন খালি ঝিমায়। তবে পরের বউ দেখলে মাঝে মইধ্যে একটু হাসি-খুশী থাকে।
আমার উনার লাইগ্যা সবাই একটু দোওয়া কইরেন। যেন আমার লগেই সারাজীবন থাকবার পারে।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৭
৫৪টি মন্তব্য ৪৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×