somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেয়ারটেকার সরকার ব্যাবস্থা বাতিলই বর্তমান রাজনৈতিক অচলাবস্থার মুল, যুদ্ধাপরাধের বিচার নয়

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দশম সংসদ নির্বাচনকে ঘিরে চলছে রাজনৈতিক অচলাবস্থা। চারদিকে অস্থিরতা, মরছে মানুষ, ধবংস হচ্ছে অর্থনীতি। এর দায় কে নিবে?একদল সুযোগ পেলেই একদল আরেক দলের উপর চাপিয়ে দেয় এর দায়। যে মানুষ টি মারা যাচ্ছে তার কাছে এই প্রশ্নের কোন মুল্য নাই। যে লোকটি মারা যাচ্ছে এবং পিছনে যে শোকাহত ও অসহায় পরিবার রেখ যাচ্ছে তার এই ক্ষতি কেউই কোনভাবেই পুশিয়ে দিতে পারবে না।
স্বৈরাচার এরশাদের পতনের পর চারটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তার মেয়াদ শেষ করল (বর্তমান টি সহ)। এই সরকারগুলো ছিল সকলের কাছে গ্রহণযোগ্য কারণ নির্বাচন ছিল তত্বাবধায়ক সরকারের অধীন। বাংলাদেশের এই হাটি হাটি পা পা গণতন্ত্রের মায়ের মর্যাদা দেয়া যায় এই তত্বাবধায়ক সরকার ব্যবস্থা কে। অথচ গণতন্তরের দোহাই দিয়েই গলা টিপে মেরে হয়েছে এই কেয়ারটেকার সরকার ব্যবস্থা।
বর্তমান সরকারের উল্লেখযোগ্য কাজ হচ্ছে যুদ্ধাপরাধ এর বিচার। স্বভাবতই বিরোধী জোটের গুরুত্বপুর্ন শরীক জামাত এতে ক্ষুব্ধ হয়েছে। এই বিচারের বিরুদ্ধে বিভিন্ন রকম কর্মসূচী পালন করেছে, অনেক কর্মসূচী থেকে সন্ত্রাস-নাশকতার মত ঘটনাও ঘটেছে! যদিও প্রধান বিরোধী দল এই বিচারের প্রকাশ্য বিরোধিতা করেনি।
কিছু জ্ঞানপাপী আছেন যারা প্রচার করছেন যুদ্ধাপরাধের বিচার বাধা দেবার জন্যই যে আজকের অচলাবস্থার তৈরী করা হচ্ছে। কিন্তু সেটা কি সত্যি? প্রধান বিরোধী দল কি কখনো বলেছে যুদ্ধাপরাধের বিচার বন্ধ করলে তারা নির্বাচনে আসবে?
বরং যুদ্ধাপরাধের বিচার ঠিক মত এগিয়ে নিয়ে যাবার জন্য কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত ছিল। একটি বিতর্কবিহীন নির্বাচনে বর্তমান সরকার পুনরায় নির্বাচিত হয়ে আসলে তারা জোর গলায় বলতে পারত এই বিচারের তারা জনগনের ম্যান্ডেট রিনিউ করেছে। পক্ষান্তএর কেয়ারটেকার সরকার ব্যবস্থা থাকলে বিএনপি র নির্বাচন বর্জন হালে পানি পেত না। বরং নির্বাচনের আগেই যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে তাদের অবস্থান নিশ্চিত করতে হতো, অফিসিয়ালী।জনগন তাদের ম্যনাডেট দেবার সুযোগ পেত। দেশী-বিদেশী সমালোচনাও বন্ধ হত কিম্বা সমালোচনা হলেও তার গ্রহনযোগ্যতা কমে যেত!
আজকের এই অচলাবস্থার মূলে রয়েছে নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার বাতিল করা, বর্তমান আওয়ামী লীগ সরকার এটা বাতিল করেছে। অথচ এটা তাদেরই ব্রেন চাইল্ড, তারা বিরোধী দলে থাকা অবস্থায় জামাতের সাথে যুগপত আন্দোলন করে যা তারা আদায় করে নিয়েছিল
সুতরাং নির্বাচন কালীন কেয়ারটেকার সরকার পুণঃস্থাপনই বর্তমান অচলাবস্থা দূর করার সম্ভবত একমাত্র উপায়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×