রুখে দাঁড়াও
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রুখে দাঁড়াও
আমরা অনেক সময় পাঠক বন্ধুদের কাছে তাদের সমস্যা জানতে চাই, অনেকে হয়তো মনের কথাগুলো কাউকে বলতে পারছেন না, অথচ বয়ে চলা কষ্ট সহ্য করাও অসম্ভব হয়ে ওঠে, এমন অবস্থায় প্রয়োজন হয় একটি বিশ্বস্ত নির্ভরতার আশ্রয়।
তেমনই এক বন্ধু প্রিয়া(ছদ্মনাম) আমাদের জানায়,‘আমি দশম শ্রেণীর ছাত্রী। একজন স্কুলশিক্ষক আমাকে বাসায় এসে পড়ান। একদিন সন্ধ্যায় আব্বু-আম্মুসহ সবাই আমাদের এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেলে পড়ানোর একপর্যায়ে জোড় করে স্যার আমাকে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করেন। কাউকে বিষয়টি জানালে আমাকে মেরে ফেলারও ভয় দেখান’।
এধরনের ঘটনা আমাদের চারপাশে আরও অনেক রয়েছে, কিন্তু ছোট এই মেয়েটি সারা জীবনে কি পারবে মন থেকে কোনো পুরুষকে শ্রদ্ধা করতে? প্রিয়ার সঙ্গে যা ঘটেছে এজন্য সে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনের পুরো ভবিষ্যত তাকে দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হবে।
দুঃখজনক হলেও সত্যি, আমাদের সমাজে কিছু হিংস্র হায়না রয়েছে যাদের থাবা থেকে সন্তান সমতুল্য শিশুও নিরাপদ নয়। আর তাই বিভিন্ন কারণে শিশু কিশোরদের মধ্যে কোনো জায়গা বা ব্যক্তির প্রতি ভয় তৈরি হতে পারে। এ বিষয়গুলো অহেতুক ভয় ভেবে এড়িয়ে না গিয়ে ধৈর্য ধরে তার মনের কথা শুনতে হবে। এসব ভয় শিশু-কিশোরদের সুষ্ঠু মানসিক স্বাস্থ্য বিকাশের পরিপন্থী।
এধরনের পরিস্থিতি থেকে শিশুকে রক্ষা করতে প্রথম থেকেই সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। যেন সে কোনো কিছু পরিবারের কাছে না লুকায়। শিশু-কিশোরদের মধ্যে অতিরিক্ত ভয় দেখা দিলে মনোবিজ্ঞানীর পরামর্শ নিতে হবে।
গত কিছু দিন থেকে আমাদের দেশের বিভিন্ন স্থানে শিশু এবং নারীরা যেভাবে নির্যাতিত হতে হচ্ছে তা সত্যি দুঃখজনক। এই অবস্থা সামাজিক এবং মানসিকভাবে আমাদের নীতি এবং আত্মমর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। প্রতিটি ধর্ষনের ঘটনা আমাদের নতুন করে রক্তাক্ত করছে। আর চুপ থাকার সময় নেই। এবার শুধুই প্রতিবাদ, তাইতো মিডিয়া থেকে চায়ের দোকান, ফেসবুক-ব্লগ থেকে সাধারণ মানুষ সবাই আজ সোচ্চার সেই দায়িত্বজ্ঞানহীন, মানবিক গুণ বিবর্জিত নরপশুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
তবে সবার আগে চাই সচেতনতা, পরিবারের প্রতিটি ছেলে সন্তানকে শিক্ষা দিতে হবে, মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল হতে। আর মেয়ে শিশুদের মধ্যেও নিজের প্রতি আস্থা, আত্মমর্যাদাবোধ তৈরি করতে হবে।
প্রিয়াদের জন্য বলছি, আর ভয় পাওয়া নয়, এবার রুখে দাড়াও, প্রতিবাদ জানাও সেই সব নরপশুদের বিরুদ্ধে।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।