![]()
ছবি-গুগুল
মন পড়িয়া থাকে প্রিয় তোমারি কাছে
সদা রহিয়াছ মোর হৃদয় অন্তপুরে,
তোমা হতে আজি আমি কতদূরে
তবুও স্বপন বুনিয়া চলি নিশিদিন ভরি।
যবে এসে বসিবে কাছে,মোর সম্মুখে
আঁখি পানে চাহিয়া রব অবিরত দুজনে,
নহে ভয়, নহে হেলা , নহে কোনা লাজ
ভুবন ভুলিয়া যাইব সেই শুভক্ষনে।
তোমারি বিরহে দিন নাহি যায়
তোমারো লাগিয়া এই মন পুড়ে,
হায়! প্রেম কেন এত জ্বালাময়?
তোমারে পাইলে যে সব হবে সুখময় ।
হৃদয় অম্বর আজি মেঘে গিয়াছে ভরি
বাদলও পড়িছে দেখ ঝরি ঝরি,
প্রিয় আর থাকিওনা দূরে দূরে
তুমি ছাড়া কোনকিছু নাহি ভাবিতে পারি।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



