somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাওন আহমাদ
স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলি।ভালো লাগে ভাবতে, আকাশ দেখে মেঘেদের সাথে গল্প পাততে, বৃষ্টি ছুঁয়ে হৃদয় ভেজাতে, কলমের খোঁচায় মনের অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করতে...

স্মৃতির বহর, পুরনো মোহর

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দীর্ঘদিন পর নানুবাড়ি এসেছি। অনেকদিন পর আজ এখানে উৎসবের পালে হাওয়া লেগেছে। ভূতের বাড়িতে মানুষের আনাগোনা বলা যেতে পারে। আকাশে বাঁধভাঙ্গা জ্যোৎস্নার আলো ঠিকরে পড়ছে। আমরা সবাই উঠনে বসে গল্প, গান আর কবিতায় মেতে উঠেছি। ভূতেদের চলাফেরায় কিঞ্চিৎ ব্যাঘাত হচ্ছে। হোকনা, তাতে আমাদের কী? বছরের পর বছর ধরে তো ওরাই বাড়িটা দখল করে খাচ্ছে। একটা রাত না হয় আমরা একটু আনন্দ করে, শুকিয়ে যাওয়া স্মৃতিগুলোকে ভালোবাসার জল ঢেল জীবন্ত করি। কাল থেকে তো আবার ওদেরি কব্জায় চলে যাবে বাড়িটা... পুরো বাড়িজুড়ে মাকড়শা জাল বিছাবে, ধুলোবালি জমবে, উঠনে শ্যাওলা আর আগাছারা সংসার পেতে বসবে, নেমে আসবে নিঝুম নীরবতা।

অথচ একটা সময় এই বাড়িতে দিনমান উৎসবের ছোঁয়া লেগেই থাকত। আত্মীয়-স্বজন সহ নানা চেনা-অচেনা আর প্রতিবেশীদের পদচারণায় মুখর হয়ে থাকত। চুলায় রান্নার পর রান্না চাপত; কত রকমের রান্না, কত রকমের স্বাদ। এক পদ শেষ হতে না হতেই আরেক পদের আগম; এ যেন বিয়ে বাড়ির ধুম! ভোরবেলা থেকে শুরু করে মাঝরাত অবধি চলত, খাওয়া-দাওয়া, হাঁকডাক, হৈহুল্লোড় আর গল্পের আসর। রাত ঘুমিয়ে যেত কিন্তু এই বাড়ি আর বাড়ির মানুষেরা ঘুমাত না।

সময়ের সাথে আমূলে পাল্টেছে সবকিছু, এই বাড়ি হারিয়েছে তার যৌবন ও জৌলুশ। বাড়ির মানুষগুলো নিজেদের তাগিদে ভিন্ন ভিন্ন জাগায় স্থান্তরিত হয়েছে। এখন এই বড়িতে বছরান্তেও মানুষের সাড়াশব্দ পাওয়া যায় না, হু হু করতে থাকে বিষাদি নিস্তব্ধতা! আমার কেনো যেন মনে হয় বাড়িটা মানুষের উপস্থিতি বুঝতে পারে—বাড়িটার দিকে মানুষের উপস্থিতি অবস্থায় তাকালে মনে হয় ও হাসছে, মনের আনন্দে হাসছে। কিন্তু যখন সবাই তাকে ফেলে চলে আসে তখন সে আবার জরাজীর্ণ শরীর নিয়ে কারো প্রতীক্ষায় দিন গুণতে থাকে...।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

×