somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুরআন গবেষণার মূলনীতি..................কারা হবেন কুরআন গবেষক

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


================================================
যেহেতু কুরআন কোনো জাতির জন্য নির্ধারিত নয় তাই কুরআন গবেষণার অধিকারও কারও জন্য নির্দৃষ্ট নয়। মুসলিম অমুসলিম সবার জন্যই কুরআন গবেষণার দ্বার উন্মুক্ত। তবে মুসলিমরা যেহেতু কুরআনে বিশ্বাসী তাই তাদের জন্য কুরআন গবেষণা দায়িত্ব ও কর্তব্য। কুরআনের প্রথম সম্বোধন তাদের জন্য। তাই তারা এ দায়িত্ব পালনে বাধ্য। অন্যদিকে অমুসলিমরাও কুরআন গবেষণার অধিকার রাখেন।
>>>>>>>>কুরআন গবেষণার শর্তাবলী
===============================================
১. সহি আকিদা : একজন মুসলিম হিসেবে গবেষকের আকিদা-বিশ্বাস হতে হবে নির্ভেজাল।
২. ইখলাস : সব ইবাদত কবুলের জন্য প্রধান শর্ত হলো ইখলাস বা একনিষ্ঠা।
৩. কুরআনকে কুরআন দিয়ে বুঝতে হবে : কুরআনকে কুরআন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। কোনো একটি বিষয় এক স্থানে অস্পষ্ট বা সংক্ষিপ্ত হলে অন্য জায়গায় তা স্পষ্ট ও বিস্তারিত আলোচিত হয়েছে।
৪. কুরআনকে বুঝতে হবে হাদিস দিয়ে
৫. সাহাবিগণের তাফসির সামনে থাকতে হবে
৬. কুরআন সংশ্লিষ্ট বিষয়গুলো জানা থাকতে হবে : যেমন,
এক. আরবি ভাষা ও সাহিত্যে পারদর্শিতা
দুই. ইলমুল লুগাত
তিন. ইলমুল হাদিস বা সংক্রান্ত জ্ঞান।
চার. ইলমুন নাসিখ ওয়াল মানসুখ।
পাঁচ. উলুমুল কুরআনের অন্যান্য বিষয়াবলি। যেমন, নুজুলে কুরআনের ইতিহাস, মক্কি ও মাদানি সুরার পরিচিতি, আসবাবুন নুজুল, সুরা বা আয়াত নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল মুহকাম ও মুতাশাবিহসহ অন্যান্য বিষয়।
ছয়. ইলমুস সিয়ার : রাসুলুল্লাহ সা.সহ নবী-রাসুলদের জীবনী না জানলে কুরআন বোঝা ও গবেষণা ফলপ্রসু হবে না।
সাত. ইতিহাস : ইতিহাস সম্পর্কে জ্ঞান না থাকলে কুরআন অনুধাবন সহজবোধ্য হবে না। বিশ্বস্ত সূত্র হিসেবে কুরআনের কোই বিকল্প নেই।
আট. বিষয় ভিত্তিক গবেষণায় বিষয়ভিত্তিক জ্ঞান থাকতে হবে। যেমন ফিকহ বিষয়ক গবেষণা হলে ফিকহ ও উসুলে ফিকহ সম্পর্কে জানা থাকতে হবে।
নয়. ইজতিহাদ ও উদ্ভাবনি শক্তি থাকতে হবে।
দশ. পূর্ব সিদ্ধান্তমুক্ত হতে হবে। যিনি যে বিষয়েই গবেষণা করুন বিশেষ করে যদি তা হয় ধর্মীয় কোনো বিষয় তাহলে অবশ্যই তাকে কোনো পূর্ব সিদ্ধান্ত থেকে মুক্ত থাকতে হবে। তবেই নিরপেক্ষ কোনো ফলাফল আশা করা যায়।
>>>>>>>>>>>>>>>>>>>কুরআন গবেষণায় চাই জ্ঞানের সমন্বয়
=============================================
এক. আলিম গবেষক : ধর্মীয় শিক্ষার আলিমগণ তাদের প্রয়োজনে চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত অনেক বিষয় রয়েছে। এগুলো অসম্ভব। অনুরূপ অর্থনীতির অনেক নিয়ম রয়েছে যেগুলো অর্থনীতিবিদরাই ভালো বলতে পারবেন। সে ক্ষেত্রে ব্যবসায়-বাণিজ্যের নিত্য-নতুন অনেক বিষয় আছে যেগুলো না জেনে শরিয়তের সঠিক সিদ্ধান্ত দেয়া কঠিন। শরিয়তের সঠিক সিদ্ধান্ত নিতে হলে এক্ষেত্রে অবশ্যই মুফতি, ফকিহ ও আলিমগণকে বিষয় বিশেষজ্ঞগণের শরণাপন্ন হতে হবে।
দুই. আধুনিক শিক্ষিত গবেষক : অপর দিকে যারা আধুনিক বিষয় নিয়ে গবেষণা করতে চান তাদের মাঝে যদি সরাসরি কুরআন গবেষণার মতো যোগ্যতা থাকে তাহলে তিনি হবেন প্রকৃত কুরআন গবেষক। তবে এমন সংখ্যা নাই বল্লেই চলে। এমনকি কুরআন আরবি ভাষায় হওয়া সত্বেও আরবরাও এক্ষেত্রে পিছিয়ে। তাই সংশ্লিষ্ট বিষয়ের গবেষককে অবশ্যই কোনো বিশেষজ্ঞ আলিমের সহায়তা গ্রহণ করতে হবে যিনি গবেষণায় তাকে সহায়তা দেবেন। কুরআনের মূল শব্দ, অর্থ, তাফসির সম্পর্কে ধারণা দেবেন যাতে করে গবেষক তার কাংক্ষিত গবেষণায় এগিয়ে যেতে পারেন।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন-আমীন
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×