কওমী মাদরাসা অর্থ হলো জাতীয় বিদ্যালয়। এদেশে অনেক কওমী মাদরাসাই "জামিয়া", যার অর্থ বিশ্ববিদ্যালয়। তাহলে কওমী জামিয়াগুলো তো জাতীয় বিশ্ববিদ্যালয় হওয়ার কথা। কিন্তু বাস্তবতা অনেকটা অবাস্তব। কারণ আজকের জামিয়াগুলো নামেই শুধু জামিয়া। এগুলোতে আধুনিক অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কনীতি, সমাজনীতি, সাধারণ ইতিহাস, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, চলমান বিশ্ব পরিস্থিতি ইত্যাদি পড়ানো হয় না বললেই চলে। যাও পড়ানো হয় তা দায়সারা। কওমী মাদরাসাগুলোর কারিকুলাম ও সিলেবাসে এগুলো সহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়সমূহ অন্তর্ভুক্ত করলে কি কওমীর স্বকীয়তা ও স্বাতন্ত্রিকতা নষ্ট হয়ে যাবে? কুর'আন হাদীসের কোথায় এগুলো শিখতে-শিখাতে নিষেধ করা হয়েছে? আমরা চাই, কওমী জামিয়াগুলো সত্যিকার অর্থে জামিয়া তথা বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক। স্বীকৃতি নিয়ে আরেকদিন লিখবো। তবে কওমের কাণ্ডারিরা যদি কওমী জামিয়াগুলোকে বিদ্যালয় বানিয়ে রেখে বিশ্ববিদ্যালয় ভেবে আত্মতুষ্টির ঢেকুর তোলেন তাহলে হাজারবার স্বীকৃতি দিয়েও কওমী মাদরাসাগুলোকে সত্যিকারের জামিয়ায় উত্তীর্ণ করা যাবে না। আর সিলেবাস-কারিকুলাম আপডেট করে স্বীকৃতি ছাড়াই জামিয়ায় রূপান্তরিত করা সম্ভব। যা "মান" না বাড়ালেও "সম্মান" বাড়াবে নিশ্চয়।
==============================কওমী মাদরাসা নিয়ে আমার খণ্ড চিন্তা.....

একান্ত ভাবনা
একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন
দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন
সম্ভাবনার বন্দি

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।