(ক)ময়দা ১ কাপ, গুঁড়া দুধ ১ টেঃচাঃ, বেকিং পাউডার ১ চা চা ।
(খ) চিনি: ৩/৪ কাপ, তেল ৩/৪ কাপ, ডিম ৩ টা, লবণ সামান্য (ইচ্ছে হলে)
(গ) কোকো পাউডার ১ টেঃ চাঃ ।
প্রণালী:
ক বিভাগের সব উপকরণ এক সাথে চেলে নিতে হবে। খ বিভাগের এর সব উপকরণ একটি পাত্রে নিয়ে খুব ভালভাবে বিট করে মিশাতে হবে। এখন তরল মিশ্রনে
অল্প অল্প ময়দা (ক) দিয়ে মিশাতে হবে।
এখন এই মিশ্রণকে দু-ভাগ করতে হবে, একভাগের সাথে কোকো পাউডার মিশাতে হবে। অয়েল পেপার বিছানো কেক প্যানে দু-পাত্র থেকে মিশ্রন দিতে হবে।
(একবার কোকো মিশান মিশ্রন থেকে দু-চামচ আবার অন্য পাত্র থেকে দু-চামচ)
এরপর প্রিহিট করা ওভেনে ১৪০ ডিগ্রিতে বটম রেকে ৩৫ থেকে ৪০ মিনিট বেক করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



