আমরা দেখেও না দেখার ভান করি
আমরা কেন জেনেও না জানার ভাব ধরি ?
লিমন কোনো দোষ করেনি তা জেনেও প্রহসনের বিচার করি,
তার জীবনের চারটি বছর অচল করি।
মায়ের মনে অনেক বড় স্বপ্ন ছিল
ছেলে আমার লেখা পড়া করে অনেক বড় হবে,
কিন্তু ঘটলো সবই উল্টো ,উদর পিণ্ডি ভুদোর ঘাড়ে
মায়ের লক্ষি লিমন পা হারাল,মান হারাল,সময় হারাল।
এক পা দিয়ে লাফিয়ে লাফিয়ে কাঠগড়াতে উঠলো
প্রমান করল ,আমি করিনি-আমি করিনি এই কথাটি সত্য।
জীবন থেকে চারটি বছর সে হারাল, পা হারা্ল,মান হারাল,
ছিন্ন ভিন্ন স্বপ্ন তার ,কে করবে তার বিচার?
এমনি করে ভুলের শিকার হচ্ছে কত অহরহ
লক্ষী লিমন শুধু প্রতিনিধি হল,সেই দলেরই একজন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



