
ক)উপকরণঃমোরগের মাংস-১০/১১টুকরা,ধুয়ে পানি ঝরান।
মরীচের গুড়া-১ চাঃ চা,
হলুদের গুড়া-১/২চাঃ চাঃ,
আদা -১চাঃচাঃ
রসুন-১চাঃচাঃ
সয়াসস-১ চাঃচাঃ(না দিলেও চলে)
লবণ-পরিমাণ মত।
খ)ময়দা-১/২ কাপ
ডিম-১টা, এবং ভাজার জন্য পরিমাণ মত তেল।
গ)কোয়েকার, ব্রেড ক্রাম্ব অথবা সুকনো ময়দা ১/২ কাপ।
প্রনালীঃ মাংসে(ক)বিভাগের সব উপকরণ মেখে ৩০ মিনিট ম্যারিনেট করুন ।এরপর (খ)বিভাগের উপকরণ,প্রথমে ডিম মাখুন; পরে ময়দা অল্প অল্প দিয়ে চামুচ দিয়ে নেড়ে মাখুন।এরপর (গ)-বিভাগের যেকোন একটি উপকরণে গড়িয়ে একটি একটি করে সুকনো প্লেটে তুলে রাখুন।এরপর গরম তেলে ভেজে তুলুন।
বিঃদ্রঃ অনেকদিন ব্লগে কোন রেসিপি দিতে পারিনি, আমার এ-অপারগতার জন্য ক্ষমা প্রার্থী।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


