পশ্চিমের আকাশে সূর্যাস্ত দেখি
চা- হাতে ব্যালকনির আসনে বসে
বড় প্রিয় আমার এই গোধুলি লগ্ন ,
চা পানের অর্ধেক তৃপ্তি- ভাগ করি -সূর্যের সাথে
সখ্যতা তার সাথে বহু দিনের ,
দূরে তবু মনে হয় প্রিয় সখি মোর ।
আর ঐযে সরকারি ভবনের কার্নিশের উপর
ভুলে জন্ম নেয়া বটবৃক্ষ
যেন এক নির্বাসিত দ্বীপবাসি
তার সাথেও বেশ ভাব আমার।
বাতাসের দোলায় দুলে দুলে সূর্যকে নৃত্য দেখায়
সবুজ তেল তেলে গঠন বলে আছে বেশ ।
কিন্তু হায়! এ সখ্যতা থাকবে না বেশি দিন
উচ্চাভিলাসি এক খণ্ড মাটি চাঁদ ছুঁতে চায়
রুখে দিবে দৃষ্টির সীমানা নোটিস দিয়েছে
মনে হয় , ছিন্ন হবে ব্যালকনি থেকে সূর্যর সাথে দেখা ।
বট বৃক্ষ এতটুকু কার্নিশে ঠিক নিজেকে মানিয়ে নিয়েছে
যেন নির্দয় কোন বৃক্ষপ্রেমীর বনসাই ,
বৃক্ষ বনসাই হতে চায় না তবুও কখন বা হতে হয়
যেন প্রবাসে থাকা কোন পল্লীবধূ ,
চারিদিকে সব আছে তবু জল চাই জল চাই হাহাকার
কে এই নাট্যশালার কর্ণধার ?
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



