
উপকরণ
ছোট ফুল কপি - ১একটি ,
নিচের অংশ বাদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে ,আস্ত কপিটি ফুটন্ত লবন পানিতে ৩ মিনিট সিদ্ধ করে পানি ঝরতে দিন ,
ডিমের কুসুম - ২টি, ২ চা চা তেলও ১/২ কাপ ধনিয়া পাতা দিয়ে ফেটে রাখুন ,
ময়দা এবং এ্যারারোট মিসিয়ে নিন ১/২ কাপ (এক রকম হলেও হবে) সাথে গোল মরিচের গুঁড়া ১ চা চা, সব এক সাথে মিশিয়ে রাখুন ,
সয়াবিন তেল - পরিমাণ মত ,
প্রণালী ঃ
সিদ্ধ বাঁধাকপি বড় করে কেটে ডিমের কুসুমে এপাশ ওপাশ গড়িয়ে দুপাশে ছাকনি দিয়ে ময়দার মিশ্রণটি ছিটিয়ে দিন । এখন ফ্রাই প্যানে বা কড়াই উননে বসিয়ে তেল দিয়ে গরম তেলে এপিট ওপিট সোনালী করে ভেজে তেতুলের বা টমেটোর সস দিয়ে পরিবেশন করুন । আশা করি খেতে অনেক মজা পাবেন
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



