somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিলিব ইট অর নট

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বারান্দায় দুপুর থেকে রোদের প্লাবন বয়ে যায় , তাই সেখানে কত গুলো গাছের স্থান হয়ে গেল । বেশ সজীব আমার সব গাছগুলো , আমার এক ফুপু ছাদে টবে মধ্যে অনেক গাছের সাথে এসট্রবেরি গাছও লাগিয়েছেন এবং ফলন এত ভাল হয়েছে যে উনি আশে পাশে বিলি বণ্টনও করেছেন । তাই আমিও কয়েকটা চারা
টবে বসিয়ে দিলাম , মনে মনে ভাবছিলাম , আহা থোকা থোকা ফল ধরবে, আমরা নিরাপদ ফল খাবো । আমার অতি আদরে ফল গাছগুলো চার পাশে শাখা ছড়িয়ে লতার আকারে বড় হয়ে উঠলো ।
হ্যাঁ সব ঠিক ভাবেই হচ্ছিল , গাছে ফুল এল ফল হ্ল , বাসার সবাই দিনে দুচারবার দেখতে আসছে আহা কি আকর্ষণীয় এই ফুলের ঘ্রানে । আমার কষ্ট বৃথা যায়নি এই চিন্তা আমাকে বেশ আনন্দিত করল । সবাইকে ডেকে দেখালাম , হ্যাঁ ফুল থেকে ছোট একটা বেবি স্টবেরি বেরিয়ে এল , বাসার সবাই বেশ চমকিত হ্ল , কিন্তু চমকটা বেশীক্ষণ স্থায়ী হ্ল না কারন গাছের চারধারে মৌমাছির আনা গোনা শুরু হ্ল । আমার বাসার উৎসাহী জনগণ জানালার ফাঁক দিয়ে পর্যবেক্ষণে রইল, ব্যাপারটা আমার অনেক ভাল লাগছিল ,ওরা প্রকৃতিকে বুঝতে পারছে । ভেবেছিলাম এরকম দুচারটা পোকামাকড় আসতেই পারে , না তা নয় অনেক মৌমাছি
এসে হাজির হ্ল এবং আমার বারান্দার কর্নারে যে ফোলডিঙ মই রাখা হয়েছে সেখানে তারা ঝুলন্ত প্রাসাদ বানানর কাজ সুরু করে দিল । জানতাম মৌমাছিরা সরিষা ক্ষেতের পাশে বাসা বাঁধে তাই বর্তমানে সরিষা এবং মধু দুটোর উৎপাদন প্রক্রিয়া এক সাথে করা হয় । তাইবলে আমার বারান্দার সাত আটটা গাছের জন্য এখানে মৌমাছিদের বহুতলা প্রাসাদ তৈরি করার প্রয়োজন ছিল কি ?
এই বাড়তি সমস্যা সমাধানের জন্য আমাকেই সবাই এগিয়ে যেতে বলে , আমার সহযোগী মেয়েটি আমাকে উদ্ধার করে । খালা আগুন দিলে সব চইলা যাবে । আমি
বললাম তাহলেতো অনেক গুল মরে যাবে তার চেয়ে মশার কয়েল জ্বালিয়েদে । তাই হ্ল কিন্তু না , ওরা ওদের কাজ চালিয়ে গেল একটু এদিক ওদিক পরিবর্তন করে ওরা আবার গৃহ নির্মাণে ব্যাস্ত হয়ে পড়ল , যেমন চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে বিপদ জেনেও অনেক মানুষ ঘর বাঁধে , তারপর অতি বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে অনেক ক্ষতি হয় তারপর ও আবার পাহাড়ের ঢালে বাসা বাঁধে ।এবার আমাকে দ্বিতীয় পদক্ষেপ নিতে হ্ল যদিও অনেক খারাপ লাগছিল তবু কিট নাশক স্প্রে করতে হ্ল , বেশ কিছু মশা বেহুস হয়ে মেঝেতে পড়ে রইল, কিছু উড়ে কোথায় যেন চলে গেল । ওদের বাসাটি ভেঙে দেয়া হোল ।
আমি দেখলাম এক ঘণ্টা সময়ে বানান অনেক কক্ষ বিশিষ্ট ঘরটি কি চমৎকার ,ছোট কক্ষে ভরা । হয়তবা ধীরে ধীরে আরো বড় হত , তা আর হতে পারল না। এর পর আমার গাছে আর কোন ফল হয়নি ।

স্রষ্টার দানের কোনটিই হেলাফেলা নয় , কিছু আমরা আগে বুঝি কিছু পরে বুঝি
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×