তার কণ্ঠে এখন বিরহী গান
জ্যোৎস্নার ছায়াতে কবে তার সাজাবে বাসর
আকাশই জানে, সে জানে না
নিশিন্দার শাখা তার পরিপাটি পালক রেখেছে জমা
সে জানে না
তার গান মনে রেখেছে নদীর কলকল ধ্বনি
সে জানে না
সকালের আকাশ কীভাবে পালটায় রং বিকেলে
আকাশই জানে, সে জানে না
ফাগুনের পর গ্রীষ্মের দহন
ভরামাঠ ফসলের পর নদীর ভাঙন
সোনারোদ সকালের পর মেঘক্লান্ত বিষণ্ন বিকেল
সে সবই দেখেছে, অথচ রাখেনি মনে।
সেই এক সোনালি সকাল
তুমি এলে, পাখি এলো
আর এক বিষণ্ন বিকেল
তুমি হারালে, পাখিও ছড়ালো পালক সেই সুদূর দিগন্তে
সোনালি সকাল, বিষণ্ন বিকেল
আকাশ রেখেছে মনে, তুমিতো রাখোনি!?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




