ততোটা উদার হতে পারেনি পাখির প্রেমিক, তার দেয়া নামের প্রতিও করতে পারেনি সুবিচার; বিশালতার চৌকাঠে খুলবে হৃদয় তার সে রকম সাধ ও সাধ্য অর্জন করেনি তখন। সঘুমে স্বরূপ নিমগ্নতায় কষ্টেরা তার গড়তে পারেনি অন্য মুক্তাকাশ; মৌসুমী হাওয়া, মেঘের বিদ্যুৎ, অবিরাম বর্ষণে বর্ষণে ঢেকেছিলো সকল পথই তার।
সাত-সমুদ্র তেরো নদী ডিঙিয়ে দিগন্তের ওপারে পাখিটা আকাশে খুঁজছিলো বাসা, ঝাঁপটেছিলো ডানা। আকাশ কী আর পায় বনের আশ্রয়- এনে দেবে খড়-কুটো বাঁধতে বাসাটা পাখিটার!?
রোজ রোজ পাখি তবু আকাশেই ওড়ে। দিনশেষে আকাশকে রাঙায় কষ্টের লাল লাল রঙে।
05.08.2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




