somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[is=000AAA]Avgvi KweZv- Avgvi K

২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেজেহুমু এরশাদ। এককালীন স্বৈরশাসক ছিলেন। বর্তমানে গণতন্ত্রপ্রেমীদেরও প্রিয়ভাজন। স্বনামধন্য প্রেসিডেন্ট ছিলেন। ভালো কবিতা ও গান লিখতেন তাঁর শাসনকালীন সময়ে। কিন্তু দুর্মুখেরা বলতেন অন্য কথা। তাঁর কবিতা নাকি নিজের লেখা ছিলো না। লিখে দিতেন অন্যেরা। তার মধ্যে অনেক নামকরা কবিরাও ছিলেন। তাঁর লাম্পট্যের দোসর টাইপের কবি। আজকে অনেকেই যারা কট্টর প্রগতিবাদী তাদের মধ্যেও নাকি কেউ কেউ ছিলেন। উপলক্ষ্য ছিলো নাম-যশ আরও বাড়ানো এবং রাষ্ট্রীয় পুরস্কার লাভ। তো লাভ হয়েছে সে সমস্ত কবিদের। লাভ হয়েছে লেজেহুমু এরশাদ-এরও। প্রতিদিন কোনো না কোনো প্রত্রিকায় কবিতা ছাপা হতো পল্লী-দরদী কবি এরশাদ-এর। রাষ্ট্রীয় রেডিও-টেলিশিনে তাঁর লেখা গান বাজতো, দেখাতো। এক হাঁটু পানিতে ঘুরে রাষ্ট্রপতি এরশাদ বন্যার্তদের মাঝে খাবার-কাপড় বিলি করতেন। আর দেশের প্রখ্যাত শিল্পীদের কণ্ঠে বেজে যেতো তাঁর লেখা বিখ্যাত সব গান। আহা! কী সৌন্দর্যের ব্যাপারই না ছিলো সে সময়!?

আমার ছিলো তখন ছাত্রজীবন। টগবগে তরুণ আর ঘোরতর এরশাদ বিরোধী। কবিতা লিখতাম, পত্রিকায়ও ছাপতো। প্রথম জাতীয় কবিতা উৎসবে যোগ দিতে এলাম ঢাকায়। দারুণ জমজমাট ভাব মনে। কবিতা পাঠ চলছে। তিনদিন ধরে চলবে কবিদের কবিতা পাঠ। সাথে আছে ক্লাসমেট বন্ধু দেলোযার হোসেন হীরা। ছাত্রলীগ করতো, ভালো কবিতা লিখতো ও। ওর কবিতাও কয়েকটি পত্রিকায় ছেপেছে ইতোমধ্যে। মঞ্চের সামনে বসে কবিতা শুনছি। হঠাৎ-ই ও বললো- যে যাই পড়ুক, এরশাদকে দু'একটা কবিতা লিখে না দিলে খবর আছে সবার! আমি বললাম- কোন্ এরশাদ? ও বললো- কেন, প্রেসিডেন্ট লেজেহুমু এরশাদ। আমি বললাম- প্রেসিডেন্ট এরশাদ নিজেইতো অনেক কবিতা লেখেন। প্রতিদিনই প্রায় পত্রিকায় তাঁর কবিতা পড়ি। ও বললো- তুই শালা ছাই জানিস! আসল খবর হলো- তাঁর কবিতা লিখেন অন্যেরা। যাই হোক, সেদিন প্রকৃতই জানলাম লেজেহুমু এরশাদ-এর কবিতা লেখার আসল খবর। এখন অবশ্য আর কবিতা বেরায় না তাঁর কলম থেকে।

এখনো কবিতা লিখি। বড়ো কবিতো দূরের কথা কবিই হতে পারিনি হয়তো! কবি হতে হলে নাকি তাবেদারও হতে হয় তাদের- হইনি, হতে পারিনি। কাউকে কাউকে নাকি মাঝে মাঝে কবিতাও লিখে দিতে হয়। আমি পারিনা, দেইনা আমার লেখা। নিজের সৃষ্টিকে খুব বেশি মায়া করি। তাই হয়তো স্বত্ত্ব ত্যাগ করে দিতে পারি না কাউকে। আমার কবিতা পড়ে অনেকেই স্তুতি করে, হয়তো কেউ আবার পছন্দ করে না তেমন। তবে একটাই কথা যদি বেঁচে থাকি- কবিতা আগেও লিখেছি, এখনও লিখি, ভবিষ্যতেও লিখবো আরও অনেক কবিতা। কেউ পড়ুক বা না পড়ুক, কী আসে যায়, লিখবোই তো!?

বি.দ্র. গল্পটার তথ্য-বিভ্রাট আমার নিজের না। অনেক পত্র-পত্রিকায় ছেপেছে এ ব্যাপারে। এখনও শোনা যায় কিছু কিছু।

29.09.2006
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:১৯
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগুল মিটে হঠাৎ ব্লগীয় আড্ডা (টেস্ট)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৯

ব্লগের সবাই আশা করি ভালো আছেন। আজ বাংলাদেশের রাত ১০.৪৫ মিনিটে একটি ব্লগীয় আড্ডা'র আয়োজন করেছি। নিচে গুগল মিটের লিংক দিয়েছি। আপনারা সবাই আমন্ত্রিত। ইচ্ছা করলে, নিজের ভিডিও অফ রেখে... ...বাকিটুকু পড়ুন

“জ্ঞাতি ভাইদের দ্বারা আক্রান্ত হয়ে তার দন্ত মোবারক আর আগের জায়গায় নেই।”

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:০৭

“জ্ঞাতি ভাইদের দ্বারা আক্রান্ত হয়ে তার দন্ত মোবারক আর আগের জায়গায় নেই।” ...বাকিটুকু পড়ুন

গুপ্তমুক্ত বাংলাদেশ চাই

লিখেছেন সালমান মাহফুজ, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৪

আর কত কাল গুপ্ত থেকে
চলবে তোদের এই রাজনীতি
মুখোশ খুলে মুখটা দেখা
'গুপ্ত' শুনলেই লাগে ভীতি

সুযোগ বুইঝা ঘাপটি মারোস
সুযোগ বুইঝা সাজোস বীর
হলগুলা কি তোদের একার
ছদ্মবেশী ছাত্রশিবির

ক্ষমতা ভাই খুব আরামের
তাইতো ছিলি লুঙ্গির তলে
লুঙ্গি... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

লিখেছেন নতুন নকিব, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন

আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

×