বিরহ কী এসেছিলো অবেলায়/ শেখ জলিল
ধরাদেহে ঋতু পরিবর্তনের মতো
জানান দিয়েই আসে প্রেম
মনের বাগানে ফোটে বসন্তের ফুল।
যে প্রেম করে সে লোকচক্ষুর করে না ভয়
নিরব দর্শক হয়ে শুধু প্রেমার্তরা
কদম্বতলায় দেখে রাধা-শ্যাম লীলা।
জনসমক্ষে ঘোষণা দিয়ে একক সিদ্ধান্তে
কোনো প্রেম কিংবা বিরহ হয় না।
তুমি দু্থহাত বাড়িয়ে দিয়েছিলে
আমিও হেঁটেছিলাম দু্থকদম
শীত শেষে শালবনে কিছু সবুজ দেখেছিলাম।
সানাইয়ের সুরেই ঘোষণাটা দিলে তুমি
আমিও কর্ণকুহরে নিলাম কথার মায়াস্রোত-
বিরহ কী এসেছিলো অবেলায়!?
০৪.১২.২০০৬
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




