আগুনে দিয়েছি হাত
পুড়ছে সোনার অঙ্গ আপাদমস্তক
এ কেমন তোমার অনল- আমৃত্যু শিখায়
জ্বালায় সর্বস্ব অবিরাম!
যেখানেই যাই কয়লার ছাইঘর
দম বন্ধ করে দেয় আবদ্ধ হাওয়া
নেই কোনো পথ সামনে, ডাইনে, বাঁয়ে
চলবো এগিয়ে সীমাহীন!
পরিত্যক্ত উঠোনে শৃগাল নাচে আজ
হিসফাস করে অরণ্য শ্বাপদ-
তোমার বিরহ আনে আমূল বিনাশ
আমি পুড়ে যাই সশরীর!
২৩.১২.২০০৬
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


