অবাক সূর্যোদয়/ হাসান হাফিজুর রহমান
কিশোর তোমার
হাতের তালুতে আকুল সূর্যোদয়
রক্ত ভীষণ মুখমন্ডলে চমকায় বরাভয়।
বুকের অধীর ফিন্কির ক্ষ ুরধার
শহীদের খুন লেগে
কিশোর তোমার দুই হাতে দুই
সূর্য উঠেছে জেগে।
মানুষের হাতে অবাক সূর্যোদয়,
যায় পুড়ে যায় মর্ত্যের অমানিশা
শঙ্কার সংশয়।
কিশোর তোমার হাত দু'টো উঁচু রাখো
প্রবল অহংকারে সূর্যের সাথে
অভিন্ন দ্যাখো অমিত অযুত লাখ।
সারা শহরের মুখ
তোমার হাতের দিকে
ভয়হারা কোটি অপলক চোখ একাকার হল
সূর্যের অনিমিখে।
কিশোর তোমার হাত দু'টো উঁচু রাখো
লোলিত পাপের আমূল রসনা ক্রুর অগি্নতে ঢাকো।
রক্তের খরতাপে
জাগাও পাবক প্রাণ
কণ্ঠে ফাটাও নিষ্ঠুরতম গান।
যাক পুড়ে যাক আপামর পশু
মনুষ্যত্বের ধিক অপমান।
কিশোর তোমার হাত দু'টো উঁচু রাখো
কুহেলি পোড়ানো মিছিলের হুতাশনে
লাখ অযুতকে ডাকো।
কিশোর তোমার দুই
হাতের তালুতে আকুল সূর্যোদয়
রক্ত শোধিত মুখমন্ডলে চমকাক বরাভয়।।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



