ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস,
পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস।
বাঙলাদশের মাঠে বনের তলে,
ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে।
ফাগুনটা যে ভীষণ দুঃখী মাস,
হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস।
ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে,
কান্নারা সব ডুক্রে ওঠে মনে।
ফাগুন মাসে মায়ের চোখে জল,
ঘাসের ওশে কাঁপে টলোমল্।
ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে
বুকের ভেতর শহীদ মিনার ওঠে।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



