কিশোর বয়সে ছাপার অক্ষরে পত্রিকা, ম্যাগাজিন বা সংকলনের পাতায় নিজের লেখা দেখে খুব উত্তেজিত হতাম। আর এখন আনন্দবোধ করি বাংলা ভাষাভাষী ফোরাম বা ব্ল্লগে নিজের লেখা পোস্ট করে। কারণ আগের দিনের লক্ষ্মীবাজার বা বিউটি বোর্ডিং এর সাহিত্য আড্ডা অথবা বর্তমানের আজিজ সুপার মার্কেটের সাহিত্য আড্ডার চেয়ে ফোরাম বা ব্ল্লগের আড্ডা কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয়। ফোরাম বা বব্লগকে এখন পাঠকের সাথে যোগাযোগের বেশ বড়ো প্ল্যাটফর্ম মনে করি আমি। একদিকে ফোরাম বা ব্ল্লগ পাঠকের সাথে যেমন যোগাযোগ ঘটায় অন্যদিকে অন্যের লেখার সাথে নিজের লেখার তুলানামূলক বিচারের সুযোগও এনে দেয়।
এ ভাবনাতেই শুরু করেছিলাম ফোরাম বা ব্ল্লগে লেখা। প্রথম লেখা পোস্ট শুরু হয় 'কবিতা ও গান' ফোরাম দিয়ে। তারপর ধীরে ধীরে আলাপন, গল্প, হোমভিউ বাংলাদেশ, আওয়ার বাংলা, বাংলা ও বাঙ্গালী এবং সবশেষে সামহোয়্যারইনব্ল্লগ। বর্তমানে এখানেই বেশি স্থিত আমি। তবে আগের ফোরামগুলোতেও মাঝে মাঝে লেখা পোস্ট করি। তেমনি একটি প্রিয় লেখার মাধ্যম আমার 'গল্প কমিউনিটি ফোরাম'। গত এক বছরে গল্প ফোরামের সদস্যগণ আমার লেখায় প্রচুর উৎসাহ দিয়েছেন। শুধু তাই নয়, প্রথমবারের মতো তারা আমাকে ভোট দিয়ে শ্রেষ্ঠ কবি/লেখক বিভাগে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করেছেন। সত্যিই এ আমার পরম পাওয়া এবং বেশ আনন্দের সংবাদ! ধন্যবাদ গল্প কমিউনিটি ফোরাম, ধন্যবাদ সামহোয়্যারইনব্ল্লগ, ধন্যবাদ সকল সদস্যগণ।
09.03.2007
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৭ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



