সেইদিন সেই স্মৃতি/ শেখ জলিল
তবু ডুবে থাকি সেই স্মৃতির ভিতর
কী এক আলগ্ন তৃষ্ণা জেগে থাকে মনে
দিনভর রাতভর স্নায়বিক উথাল পাথাল!
প্রতীক্ষার ক্ষণ গুণে ঘরে জেগে থাকে আপন স্বজন
অথচ নিষিদ্ধ নেশায় কাটিয়ে দেই রাত
দু'হাতে মেহেদী মেখে আমিনা করতে গেলো পরের সংসার
খিড়কীর ফাঁকে যখন সোনালী রোদ ফোটে
ঢুলুঢুলু চোখে দেখি-
আমারই বিছানার 'পরে পড়ে তার স্মৃতির চাদর!
চন্দ্রমুখীর এতো প্রেম বুকে-
মহুয়ার নেশায় পার্বতী তবু ডেকে যায় প্রতিবার।
বিগত বসন্তে একটা বকুল ঝরে গেছে
কী আকুল করা গন্ধ তার-
অনুভূতির দোরগোড়ায় যেন বারবার হাওয়া দেয়।
সমস্ত বাগানে এতো ফুল
তবু কী ঊষর এই সি্নগ্ধ হাসি
দু'হাতে কষ্টের কালি মেখে
আলোহীন আঁধারের ঘরে জেগে থাকি আমি রিক্ত মালী।
পাঁজরে স্বপ্নের দাগ
এই প্রেম বুক ছিলো স্বর্গের দোসর
আজ কেন মাতাল হাওয়া
বারবার ভেঙে দেয় স্বজনের পরিপাটি প্রেম।
বিমর্ষ স্বপ্নের সাথী
এই রাত এই দিন
পথের দেয়ালে আজীবন দীর্ঘায়ু লেপটে থাকে।
মগজের প্রতি কোষে সারাক্ষণ ঢেউ ওঠে
ওই দিন স্মৃতির মিনার- এলোকেশে মোহময় নারী
ওই দিন মাধবী পিয়াস।
27.09.84
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৭ সকাল ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



