somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

একটি ছোট গল্প-

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক জনপ্রতিনিধির নৈশ ভোজে উপস্থিত সাংবাদিক জনপ্রতিনিধিকে প্রশ্ন করলেন,
"দেশের এমন সংকটময় পরিস্থিতিতে এই ভোজের আয়োজন কেমন যেন বেখাপ্পা হয়ে গেল না স্যার?"
জনপ্রতিনিধিঃ কোথায় সংকট দেখলেন আপনি? আমার বাসায় আসতে কি আপনি রাস্তাতে ট্যাংক বা যুদ্ধের কোন আবহ দেখেছন?
সাংবাদিকঃ না স্যার সেই কথা না, দেশের মানুষের এতো কষ্টের রিজার্ভের টাকা গায়েব হয়ে গেল, এটা কি সংকট নয়?

জনপ্রতিনিধিঃ কোন বিষয়ে পড়াশুনা করেছেন?
সাংবাদিকঃ স্যার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স করেছি।

জনপ্রতিনিধিঃ রাবিশ, এই হইল বাংলাদেশের এক সমস্যা, আপনি অর্থনীতির কি বুঝেন? রিজার্ভের মানে বুঝেন?
সাংবাদিকঃ স্যার আম আসলে অর্থনীতি বিষয়ক সংবাদই কাভার করে থাকি তো তাই অল্প বিস্তর পড়াশুনা আছে এই বিষয়ে।

জনপ্রতিনিধিঃ তাহলে তো আপনি জানেনই, রিজার্ভের টাকা রিজার্ভে থাকে এটা দেশের কোন কাজে এখন লাগবে না। এই টাকা গেছে তো কি হইছে এটা এমন কোন ব্যাপার না। আমরা আগামি ২০ বছরে আরও ৪ গুন অদক্ষ শ্রমিক বৈধ অবৈধ পথে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য রাষ্ট্রে পাঠিয়ে দেব। বাংলাদেশের মানুষ রাবিশ হলেও এই সকল ক্ষেত্রে খুব সহনশীল ভাবে কাজ করে। এরা বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেখবেন আগামি ২০৪১ সালের মধ্যে আবার এই পরিমাণ রিজার্ভ তৈরি করে দিবে। এগুলো নিয়ে এই খাবার টেবিলে কথা বলার কোন যুক্তি নেই। এটা এমন বড় কোন বিষয় না। এই বলেই তিনি হাক ছাড়লেন "এই কে কোথায় আছিস দেখছিস না আমার প্লেটে কিছু নাই, দুইটা রোষ্ট দে এখানে, আর এসি টা বন্ধ কেন জানিস না আমি এ সি ছাড়া এক মুহূর্ত ও থাকতে পারি না? যত সব রাবিশের দল। এসি ছাড় দ্রুত।

সাংবাদিকঃ স্যার, ২০৪১ সালেও যদি আবার এমন কিছু হয়?

জনপ্রতিনিধিঃ আপনি তো দেখি কোন খবরই রাখেন না, আরে এবার তো আমরা আইটি বিষয়ে সর্বজ্ঞানীর সাথে সাথে ভারতীয় এক আইটি বিশেষজ্ঞ নিয়োগ দিচ্ছি। ভারত মাথার উপরে থাকলে আর এমন কিছু ঘটনা ঘটবেই না। নিশ্চিত থাকেন।
সাংবাদিকঃ স্যার, ভারতের আইটি বিশেষজ্ঞ কেন? আমাদের অনেক আইটি বিশেষজ্ঞ ও তো অনেক উন্নত রাষ্ট্রের আইটি সেক্টর দেখাশুনা করছে, তাঁদের কে কেন ডাকা হল না?

জনপ্রতিনিধিঃ তুমি তো খুব নালায়েক, তোমাকে সাংবাদিকতার কার্ড দিছে কে? এই ভোজে দাওয়াত ই বা কে দিয়েছে তোমাকে? তুমি উঠো আমার টেবিলে বসার যোগ্যতা তোমার নেই।
সাথে সাথেই জনপ্রতিনিধির টেবিলে বসে থাকা দেশের প্রথিতযশা অর্থনীতিবিদগণ সমস্বরে বলে উঠল "এই নালায়েক দেখ না আমরা এতগুলো মানুষ এই বিষয়ে কোন কথা বলছি না তুমি তো দিলে স্যারের মেজাজটা বিগড়ে। বের হয়ে যাও এখনই"

বিদ্রঃ গল্পটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে মিল খুঁজে পেলে লেখক দায়ী নয়।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×