শেখ হাসিনাকে গ্রেফতারের পর সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু আজ সকাল ৯ টায় আদালতে যখন ঢুকতে পারছিলেন না, তখন তিনি চেঁচিয়ে বলেছেন, ‘কারো শক্তি নেই আদালতের দরজা বন্ধ রাখার। মনে রাখবেন, কোনো ক্ষমতাই চিরস'ায়ী নয়।’ বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমের সৌজন্যে মতিন খসরুর এই বক্তব্য পড়ার পর চিরস'ায়ী বিষয়টিকে বড়ই অদ্ভূত লাগছে আমার কাছে। না, বিষয়টি এমন নয় যে, চিরস'ায়ী ক্ষমতা নিয়ে লেকচার শুনিনি। কিন' অবাক লাগছে অন্য কারণে।
কারণটা না হয় একটু ভেঙে বলি, ২০০০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্যাতন বিরোধী ছাত্র ঐক্যের মিছিলে ছিলাম। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তখনকার সভাপতি সাখাওয়াত হোসেন শফিক পেছন থেকে যখন লাঠি উঁচিয়ে সাঙ্গপাঙ্গদের নিয়ে হামলে পড়েছিলো আমাদের ওপর, যখন ছাত্র ইউনিয়নের ঝুমুরদিকে বিজ্ঞান ভবনের বারান্দায় ফেলে পিটিয়েছিলো, তখন আমরা পড়ে পড়ে মার খাচ্ছিলাম আর আজকের মতিন খসরুর সেই ডায়ালগ ঝাড়ছিলাম, ক্ষমতা কারুর চিরস'ায়ী নয়। কী অদ্ভূত, কী আশ্চর্য, এই অধম চুনোপুটির মুখ দিয়ে চেঁচিয়ে বেরিয়ে আসা সেদিনের সেই ডায়ালগ আজ তখনকার মহাপরাক্রমশালী আইন মন্ত্রীর মুখে! ধন্য আমি!
সোজা বাংলায় যদি বলি, যখন আর কোনো পথ ছিলো না, তখন পড়ে পড়ে মার খাচ্ছিলাম আর অক্ষম আক্রোশে ফুঁসতে ফুঁসতে বলেছিলাম কথাগুলো। আজ এতোদিন পরে এই কথাই বেরুলো কি তবে মতিন খসরুর অন্ধ আক্রোশ থেকে? টিট ফর ট্যাটে ভালোই লাগে। টিট ফর ট্যাট জরুরিও বটে। কিন' যারা অক্ষম, তাদের ওপর টিট করা হলে ট্যাট সবসময় তারা করতে পারে না। ট্যাট করার জন্য অক্ষমেরা ব্রহ্মাস্ত্র খুঁজে বেরায়। এরপর ব্রহ্মাস্ত্র টিটওয়ালাকে ট্যাট করে দেয়ার পর আবার কিছুদিনের মধ্যে কুরসি গুছিয়ে নিয়ে অক্ষমদের টিট করে। টিট আর ট্যাট এমনই চমৎকার এক চক্র!
ক্ষমতা চিরস'ায়ী নয়- আমরা সবাই জানি। তারপরেও কীভাবে জানি সবাই ক্ষমতায় বসে তাকে চিরস'ায়ী করার খেলায় মেতে ওঠে। আমরা হামেশা টিটখাওয়া অক্ষমের দল, ট্যাট দেয়ার পর বেলুনের মতো ফুলে উঠি। এরপর আবার যখন ট্যাটওয়ালারাই টিট দেয়, তখন ফুটো বেলুনের মতো চুপসে যাই। নীতি আর দুর্নীতি নিয়ে বাড়াবাড়ি রকম প্রীতি যখন মাথা গুলিয়ে দেয়, যখন দিনক্ষণ আর রোডম্যাপ দাখিলের রীতি বুঝতে বুঝতে হয়রান হয়ে যাই, তখনো কিন' পেট নামক চিরস'ায়ী এক মহানায়ক গুমরে গুমরে ভুখা আছে বলে জানান দেয়। টিট আর ট্যাটওয়ালারা ভুলে যান যে চিরসত্য, আমার পেট আমাকে সেই চিরসত্য মনে করিয়ে দেয়, খাবার দরকার কিন' আমার। আর কী আশ্চর্য, আমার পেট যতোই মনে করিয়ে দেয়, টিট আর ট্যাটওয়ালারা ততোই ভুলে যান সেই আদি, অকৃত্রিম চিরস'ায়ীর কথা। না না নিজেদেরটা ভোলেন না, নিজেদেরটাকে তো চিরস'ায়ী থেকে অমর করার পাঁয়তারা কষেন। আর আমাদের চিরস'ায়ী মহাশয় ক্ষুধীয় দৃষ্টিতে বাজারের আগুনে পা রাখেন; আঁ॥কে ওঠেন, চিৎকার করেন, কেঁদে ওঠেন গুমরে গুমরে, অসহায়ের মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন। সেই পেট মহাশয় যে অনিশ্চয়তায় ছিলেন, সেখানেই রয়েছেন, হয়তোবা এভাবেই থাকবেন। কারণ পেট মহাশয়ের জন্য কোনো রোডম্যাপ এখনো ঘোষিত হয়নি।
আলোচিত ব্লগ
‘ছুটি’র স্মৃতি
(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)
আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন
যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন
ইরানে দরীদ্রদের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে

ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লবের শরিকরা
যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।