somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বয়কট নাকি বিজ্ঞাপন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামী ব্যাংক এবং অন্যান্য কিছু প্রতিষ্টান গুলোকে বয়কট করতে বলায়, এই প্রতিষ্টানগুলোর খুব একটা সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না। বরং তাদের বিজ্ঞাপন হচ্ছে, এবং এতে তাদেরই লাভ হবে। ফোকাস যে একটা কোচিং সেন্টার সেটা আমি জানতাম না, এখন জানি। ইসলামী ব্যাংক এর Credit Rating যে AA+ সেটাও আমি জানতাম না, এখন জানি। গ্রামীন ফোন এর পর ইসলামী ব্যাংক কর দেওয়ার দিক থেকে দিতীয় সেটাও আমি জনতাম না। কাজেই মানুষ এই প্রতিষ্টানগুলোর ব্যাপারে আরো জানবে এবং তাদের বিজ্ঞাপন হবে বিনা খরচে এবং তারা সব টিভি চ্যানেল এর হেডলাইন হচ্ছে।

কোনো প্রতিষ্টান কে মোকাবেলা করতে হয় সার্ভিস ভাল দেয়ার মাধ্যমে। পাবলিকলি বয়কট করে কোন কিছু বন্ধ বাংলাদেশ এ হইছে বলে আমার জানা নাই। এর একটা প্রমান হল ইসলাম এবং আমাদের রাসুল কে নিয়ে কারটুন আকানো এবং অপমানকারি দেশ গুলোর পন্য পাবলিকলি বয়কট করার অনেক বার চেষ্টা করা হইছে কিন্তু কোন লাভ হয় নাই বরং তাদের পন্যের বিক্রি হয়তো আরো বেরে গেছে। আরেকটা প্রমান(এইটা যদিও পাবলিকলি বয়কট নয়) হল ডঃ ইউনূস। সরকার এবং আরো অনেকে এই একজন লোক এর বিরুদ্ধে অনেক খারাপ কথা বলেছে কিন্তু তার জনপ্রিয়তা আরো বেরে গেছে। আরো মজার ব্যাপার, আমি কখনো দেখিনি ডঃ ইউনূস এইসব ব্যাপারে পাবলিকলি কখনো নিজের সাফাই গাচ্ছেন এবং সরকার ও আরো অনেকের সমালোচনার জবাব দিচ্ছেন। মানুষ নিজেই সব উত্তর খুজে নেয়। আরেকটি প্রমান AIRTEL দুরনীতি। অনেকেই তখন বলেছিল AIRTEL কে পাবলিকলি বয়কট করতে কিন্তু সম্ভবত এখন AIRTEL সবথেকে বেশি Growing কোম্পানি বাংলাদেশে। আমার কথা মানুষ একটা কোম্পানি থেকে তখনই সরে আসে যখন মানুষ অন্য কোথাও ভাল সার্ভিস পায়।

বাংলাদেশ এর Ideal School & College or Viqarunnisa Noon School & College নিয়ে তো কম সমালোচনা নেই। তবুও অনেকেই এইখানেই পড়তে চায়। কারন যতই সমালোচনা থাকুক এই প্রতিষ্টানগুলো অন্য অনেক প্রতিষ্টানগুলোর থেকে ভাল সার্ভিস দেয়।

তার ভিতর বাংলাদেশ এর সোনালি ব্যাংক এর SCAM এর পর মানুষ ইসলামী ব্যাংক বয়কট করে কোন প্রতিষ্টান এ একাউন্ট খুলবে সেটাও সাধারন মানুষ কে জানানো উচিত যারা গ্রামীন এলাকায় থাকে তাদের জন্য।

অর্থনীতির দ্রিষ্টিকোন থেকে এই ব্যাংকটির গুরুত্ত কম নয়। এই ব্যাংক এর ২৭৬ টি শাখায় হাজার হাজার মানুষ কাজ করে। তারা যদি বেকার হয়ে যায় তাহলে দেশে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। এমনিতেই বাংলাদেশ এ বেকারত্ত একটি বড় সমস্যা সেটা ভুলে গেলে চলবে না। এই ব্যাংক এর গ্রাহকত্ত কম নয়। তারা যদি কোন ভাবে ক্ষতির শিকার হয় তাহলেও দেশের জন্য ভাল কিছু বয়ে নিয়ে আসবে না। সরকার এসব মাথায় রাখে বলেই Destiny একেবারে বন্ধ করে দেয় না। কারন এখানে সাধারন মানুষ এর ভাগ্য জড়িত এবং অর্থনীতি ও সামাজিক অস্থিরতার দিক থেকেও এটি একটি গুরুত্ত বহন করে। আর কোন ভাবে যদি দেশের কোন ব্যাংক fall করে তাহলে সেই দেশ অর্থনীতির দিক থেকে কয়েক বছর পিছিয়ে পরতে পারে।

আমি যামাত শিবিড় কোন টাই support করি না। আমি সুধু বলতে চাই, আমার মতে, এইসব প্রতিষ্টান গুলোকে মিডিয়ার Headline করায় তাদের ক্ষতির থেকে লাভ হওয়ার সম্ভাবনাই বেশি।
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×