আমি নিঝুম শান্ত রাতে,ঘুমন্ত চোখে;
যতই রঙিন স্বপ্ন দেখি
চোখ খুললে নি:শব্দ চারদিক, নিশ্চুপ ।
সবকিছু সাদাকালো অন্ধকারই রয়ে গেল ।
আমি নরম তুলি হাতে ,জীবন ক্যানভাসে
হাজার ছবি আঁকি ,
সেই ছবিতে যতই আমি রঙের আঁচড় টানি ,
দিনশেষে সব ছবি রঙহীন রয়েই গেল ।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৬ ভোর ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



