somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যিই কি আমাদের দেশ গনতান্ত্রীক সরকারে চলে ?

০২ রা মে, ২০১৩ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন ব্লগে বসা হয়না । আসলে বসতে মনে চায় না । নস্তিক্য বাদীদের প্রগাপান্ডা , রাজনৈতিক নেতাদের প্রলাপ , হরতালের নামে নৈরাজ্য , রাজনীতির নামে খুন , গুম , অপহরন আর ভাল লাগেনা । আমাদের রাজনৈতিক নেতারা বলেন তারা নাকি গনতান্ত্রীক রাজনীতি করেন । আসলে কথাটা ডাহা মিথ্যা । কারন । বাংলাদেশে কোন গনতন্ত্র নেই বলে আমার বিশ্বাস । কারন গনতন্ত্র বলতে বুঝায় জনগন আন্তরিক ভাবে যাকে গ্রহন করে । আমাদের কোন দলকে কি জনগন আন্তরিক ভাবে গ্রহন করছে ? করছেনা । বরং তারা বিকল্প কোন রাস্তা না পেয়ে যে কোন একটি দলকে গ্রহন করে নিতে বাধ্য হচ্ছে বলে আমি মনে করি । কারন আমরা জানি আওয়ামী লীগ ও বি এন পি । অনেক পুরাতন দুটি দল । একটির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিব । ও অন্যটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান । সেই সূত্রে আঃ লীগের বর্তমান দলীয় প্রধান শেখ হাসিনা ও বি এন পির দলীয় প্রধান খালেদা জিয়া । এখানে আমরা দেখতে পাই দুটি দলের ই বর্তমান দলীয় প্রধান পরীবার সূত্রে দায়ীত্ব নিয়েছে । এই হিসাবে আমরা একে পরীবার তান্ত্রীক দল বলতে পারি । কারন গনতান্ত্রীক দল হলে । দলীয় প্রধান উত্তরাধীকার সূত্রে না এসে জনগনের ভোটে নির্বাচিত হত । অর্থাত্‍ জনগন যাকে যোগ্য মনে করে তাকেই দলীয় প্রধান করত । আর যদি কোন দল তার যোগ্যতা হারায় । অর্থাত্‍ জনগনের স্বতঃস্ফুর্ত ভোটে পরাজীত হয় তবে গনতন্ত্রের নিয়ামুনাসারে ঐ দল বা দলীয় প্রধান রাজনীতি থেকে সরে দাড়াত । এই হিসাবে বাংলাদেশের প্রধান দুটি দলের দলীয় প্রধান ই নির্বাচনে অংশ গ্রহনের অযোগ্য । কারন দুটি দল ই একাধিক বার করে নির্বাচনে পরাজীত হয়েছে । তার পরে ও তারা ক্ষমতার চেয়ার আকড়ে ধরে আছে । এবং থাকতে চায় । আর বাংলার জনগন মন থেকে না চাইলে ও বিকল্প কোন পথ না পেয়ে যে কোন একটি দলকে ভোট দিতে বাধ্য হয় । আর এতে করে বাংলাদেশের মানুষের উপর গনতন্ত্রের খোলসে দুটি পরীবারতান্ত্রীক দল চেপে বসেছে । আর তারা তৃতীয় কোন দলকে এর মধ্যে ঢুকতে দিচ্ছেনা । কারন । তৃতীয় কোন দল যদি জনগনের আস্থা অর্যন করতে পারে । তবে তাদের যে শোষক নীতি তা আর জনগন হয়ত মেনে নেবে না । এই ভয়ে তারা যখন ই দেখতে পায় যে তৃতীয় কোন দল জনগনের মনে যায়গা করে নিচ্ছে । তখন ই তারা কোন না কোন ইস্যু নিয়ে ঐ দলকে তাদের দাসত্ব করতে বাধ্য করে । ক্ষমতায় এসে বিরোধী দল দমনে মেতে উঠে ।
বাংলাদেশের আরেকটি সমস্যা হল হরতাল । বিরোধী দল কারনে অকারনে হরতাল ডাকবে । আর সরকার হরতালের দিন বিরোধী দল দমন অভীযান চালাবে । এতে বিপদে পরে সাধারন জনগন । যারা দিন মজুর তারা কাজের সন্ধানে বের হয়ে দুই দলের কারো হাতে মার খায় । হরতাল ডাকে রাজনৈতীক দল । মারা যায় সাধারন জনগন । আর তারা মরে ও শান্তি পায় না । তাদের লাশ নিয়ে শুরু হয় ঘৃন্য রাজনীতি । তাই আজ আমাদের দেশে সঠিক গনতন্ত্রের বড়ই প্রয়োজন । বাংলার মানুষ আজ শান্তিতে বাচতে চায় ।


আমি একজন অতি নগন্য বালক । অন্যায় কিছু লিখে কারো মনে আঘাত দিলে ক্ষমা করবেন । আর ন্যায় লিখলে বুঝার চেষ্টা করবেন ।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×