somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনতন্ত্র ??? নাকি উত্তরাধীকারতন্ত্র ??????

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই ছোট বেলা থেকে শুনে আসতেছি বাংলাদেশ একটি গনতান্ত্রিক দেশ । এবং বাংলাদেশ এর পুরো নাম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ । কিন্তু এটা বুঝতে পারছিনা গনতন্ত্র কিংবা প্রজাতন্ত্র টা আছে কোথায় ???? স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত কে কে গনতান্ত্রিক উপায়ে ক্ষমতায় এসেছে ????? স্বাধীনতার আগে বাংলাদেশের প্রতিনীধি হিসেবে নির্বাচনে শেখ মুজিব জয়লাভ করেছিল । তাই তিনি দেশ বিভাজনের পর বিনা নির্বাচনে ই ক্ষমতায় বসে গেলেন । ঠিক আছে ধরে নিলাম দেশ বিভাজনের আগে তিনি নির্বাচনে জয়লাভ করেছিলেন তাই ক্ষমতা উনার প্রাপ্য । তাই উনি বিনা নির্বাচনে ক্ষমতায় বসেছেন । কিন্তু উনাকে হত্যা করে খন্দকার মোশতাক ক্ষমতায় আসলেন । তা ছিল সামরিক অভ্যুত্থান । সিপাহি বিপ্লবের মাধ্যমে মোশতাক কে হটিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন । তাও সামরিক অভ্যুত্থান । জিয়া খুন এর পর এরশাদ ক্ষমতা দখল করলো । তাকে অবশ্য পুরোপুরি সামরিক অভ্যুত্থান বলা যায়না । জরুরি অবস্থায় ক্ষমতার ভার নিয়েছে । তার স্বৈরাচারী কায়দায় ক্ষমতা পাকা করলো । যেহেতু সামরিক প্রভাব খাটিয়ে ক্ষমতা দখল করেছে । তাই উনিও গনতান্ত্রিক সরকার গঠন করতে পারেনি । যদিও পরে ও নামকাওয়াস্তে নির্বাচন দিয়েছে । তাকে নির্বাচন বলা যায়না । বরং নির্বাাচনের খোলসে গুন্ডামি ই হয়েছে । তারপর ক্ষমতার মঞ্চে ধারাবাহিক ভাবে হাজির হলেন দুই মহিলা । এবং তারা এসেছেন উত্তরাধীকারের দোহাই নিয়ে । একজন আসলেন বাবার উত্তরাধীকার সূত্রে । আরেকজন স্বামীর উত্তারীকার সূত্রে । এবং উনারা পালাক্রমে দেশের ক্ষমতার সুখ ভোগ করতে লাগলেন । এক বার নয় উভয়ে একাধিক বার করে ক্ষমতায় এসেছিলেন । সম্প্রতি আবার একজন সেই ধারাবাহিকতা ভঙ্গ করে ক্ষমতার কাঠি পাকাপোক্ত ভাবে নিজের হাতেই নিয়ে নিলেন । তা দেখে আবার অপর জনের রাতের ঘুম হারাম । উনি চিন্তায় আছেন কি করে এনার হাত থেকে উনি আবার ক্ষমতা ছিনিয়ে নিতে পারবেন । আর এই দুইজনের সাথেই মঞ্চে আরোকিছু জোকার রা শরিক নাম নিয়ে হাজির আছেন । আর উনারা ক্ষমতার পালাবদলের জন্য এতদিন আবার জনগন কে ব্যবহার ও করতেন । পদ্ধতিটা কি ????? নাম তার গনতান্ত্রিক নির্বাচন । কিন্তু হাজির থাকে দুজন । এদের ছাড়া আর কোন অপশন জনগনের সামনে রাখা হয় না । তো জনগন বেচারা রা আর কি করবে ???? নিজের পছন্দের কোন প্রার্থী তো আর নেই !!!!!!!!! তাই চোখ বন্ধ করে সিল মারে । যেখাতে ই পরুক । এছাড়া আর কিইবা করার আছে ????? ব্যাপারটা এমন হয় যে । মরার দুই অপশন । হয় ফাসিতে ঝুল । নাহয় বিষ খাও । ঠিক নির্বাচন টা ও জনগনের সামনে এই দুই অপশনের মতই । তো এর মধ্যে গনতন্ত্র টা ঠিক কোথায় আছে ??? আমি খুজে পাচ্ছি না। ???? আপনাদের কি মনে হয় ???? আপনারা কি খুজে পেয়েছেন ???? যদি খুজে পেয়ে থাকেন তো আমাকে ও দেখান । আমি ও একটু দেখে চোখ জুড়াই । আর বুক ফুলিয়ে বলি যে না আমাদের দেশেও গনত্ন্ত্র আছে । আর যদি না পেয়ে থাকেন । তবে বলুন । যে দেশে গনতন্ত্র ই নেই । সেই দেশে সবাই গনতন্ত্র নিয়ে এত মারামরি কেন করছে ????? এই দুই ম্যাডাম তো এতদিন উত্তরাধীকার সূত্রে পাওয়া পরিবারতন্ত্র নিয়ে লড়াই করেছেন । এবং এখনো করছেন ।
তবে কেন গনতন্ত্রের দোহাই দিয়ে এত হাউ কাউ করছে ???? কোন যুক্তিতে নিজেদের গনতন্ত্রের ধারক বাহক দাবি করছে ????? কেন গনতন্ত্র এর দোহাই দিয়ে ফাসাদ বাধায়ে মানুষ খুন , জেল , জুলুম , নির্যাতন চালাচ্ছে ???? গনতন্ত্রটা আছে কোথায় ???? এরাতো পরিবারতন্ত্রের ধা্রক বাহক ।

তাই আমি ভাবতেছি । আমাদের দেশ কি কখনো গনতান্ত্রিক সরকার পাবে ???? নাকি এই উত্তরাধীকারতন্ত্রের ই চালু থাকবে ???? আমাদের ভবিষ্যতে কি আছে ????? গনতন্ত্র ????? নাকি উত্তরাধীকারতন্ত্র ?????
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×