somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুমেরাং! (ছোট গল্প)

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুপুর আড়াইটা। মতিঝিল এলাকার এই দিকটা শুক্রবার দিন সাধারণত এই সময় বেশ চুপচাপ আর নিরিবিলি থাকে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে আজকের শুক্রবার এই এলাকার বেশীরভাগ অফিস আর শিক্ষা প্রতিষ্ঠানই খোলা। ২ নং গলির মুখে দাড়িয়ে জাকির তার মোবাইলে একটি কলের অপেক্ষায়......!
মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে মিনিট পাঁচেকের মধ্যে বিসমিল্লাহ্‌ ওয়ার্কশপের একটি পুরনো ভাঙাচোরা গাড়ি এসে হাজির হলো। কে বা কারা গাড়িটি পার্ক করেই মুহূর্তের মধ্যে নিরাপদ দূরত্বে সরে গেল। সবাই যার যার কাজে ব্যস্ত, এই ব্যস্ততার মাঝে কেউই লক্ষ্য করলো না এরকম একটি গাড়ি ঠিক এই মুহূর্তে চালকবিহীন অবস্থায় এখানে থাকার কথা নয়! শুধুমাত্র ইসমাইল ড্রাইভার রেডিও ফুর্তিতে গান শুনতে শুনতে একবার লক্ষ্য করলেও আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো। কাজ বলতে স্যারের ছেলের বার্ষিক পরীক্ষা শেষ হবার জন্য অপেক্ষা করা। ইসমাইল ড্রাইভারের অপেক্ষা শেষ হবার আগেই ২ নং গলির জাকিরের অপেক্ষার পালা শেষ হল। ওস্তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল সে অলরেডি পেয়ে গেছে!

প্ল্যানমাফিক বিসমিল্লাহ্‌ ওয়ার্কশপের গাড়িটি দিয়েই শুরু হলো আগুনের সেই হোলি খেলা!

রেডিও ফুর্তিতে গান শুনতে শুনতে ইসমাইল ড্রাইভারের চোখ প্রায় লেগে এসেছিল। হঠাৎ গাড়ির দরজায় ভয়ংকর লাথির শব্দে তার তন্দ্রাভাব চলে যায়। তার সমবয়সী ছেলেগুলোই কি অবলীলায় তাকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে আসে। হারামী হলেও ছেলেগুলো অমানুষ(!) নয়, তাইতো ব্র্যান্ড নিউ গাড়িটি পুড়িয়ে কয়লা করবার আগ মুহূর্তে অন্ততঃ গাড়ির ভেতরে থাকা একমাত্র জলজ্যান্ত মানুষটিকে তারা বের করে আনে।

ঘুম ঘুম চোখে মুহূর্তের মধ্যেই নিজের জীবিকার একমাত্র অবলম্বনকে এভাবে শেষ হয়ে যেতে দেখে ইসমাইল অসহায়ের মত আর্তনাদ করতে শুরু করতে থাকে। এইরকম পরিচিত আর্তনাদ জাকিরের রীতিমত অসহ্য লাগা শুরু করে! তাই ইসমাইলকে কষে একটা চড় দিয়ে ঠাণ্ডা করতে জাকির এগিয়ে যেতেই থমকে যায়......

- ' আরে জাকির ভাই তুমি! এইডা তুমি কি করলা! তুমি এইসব কবে থেকে শুরু করলা! তুমি না গাড়ি চালাইতা! আমি আমার মা কে ক্যামনে খাওয়ামু!'- উল্টো ইসমাইলই জাকিরের কলার চেপে ধরে বাচ্চাদের মত আহাজারি করতে থাকে!
- 'রাতে দেখা করিস, ব্যবস্থা করবো'- বলেই এক ঝটকায় দ্রুত সটকে পড়ে জাকির নটরডেম কলেজের দিকে এগিয়ে যায়! আইডিয়াল স্কুলের পর এবার নটরডেম কলেজের সামনে কিছু বাস ভাঙ্গার পালা!

মাস তিনেক আগের ঘটনা। মহাজনের কাছ থেকে উচ্চ হারের সুদে ধার নিয়ে এবং নিজের জমানো সব টাকা দিয়ে একটি সিএনজি চালিত ট্যাক্সি কিনেছিল জাকির। টানা চারদিনের হরতালের ২য় দিন, শ্যামলীতে সিএনজি এক সাইডে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মুহূর্তের মধ্যেই নিজের প্রিয় সিএনজিকে আবিষ্কার করে পিকেটারদের দখলে! সেই সময়ের প্রচণ্ড ভীতু আর নিরীহ প্রকৃতির জাকির আর সাহস করেনি পিকেটারদের মুখোমুখি হবার বরং জান নিয়ে বাসায় ফিরে আসতে পেরে মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়েছিল! সেই ভীতু জাকিরকে এরপর সাহসী করে তুলবার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় তাকে ধার দেওয়া সেই মহাজন! ফলাফল সেদিনের সেই নিরীহ জাকির আজ তার দলের ঢাকার একটি জোনের টীম লিডার! তার মাসিক আয়ও এখন আগের তুলনায় কয়েক গুণ বেশী। সুঠাম দেহের ইসমাইলকে অনেকদিন পর দেখে জাকির বেশ আনন্দিত হয়। কারণ সে মনে মনে কিছু নতুন পোলাপাইন খুঁজছিল। ইসমাইলের এই কঠিন সময়কে কাজে লাগিয়ে যদি ওকে দলে নেয়া যায় তাহলে নেতার আরও বেশী সুনজরে আসা হবে!

জাকির অপেক্ষায় থাকে চাকরি হারিয়ে ইসমাইল ঠিকই তার সাথে দেখা করতে আসবে। একদিন...... দুই দিন...... তিন দিন... ঘটনার চতুর্থ দিন রাতে ইসমাইল জাকিরের বাসায় দেখা করতে আসে এবং বিদায়ের আগ মুহূর্তে জাকিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে, 'এইডা তুমি কি করলা- জাকির ভাই! আমার এখন ভাত খাইয়ারই টাকা নাই আর তুমি আমার আম্মার ওষুধ কেনার রাস্তাডাও বন্ধ কইরা দিলা'- ঠিক এই সুযোগের অপেক্ষাতেই ছিল জাকির, ' চিন্তা করিস না। আমার লগে কাজ কর। টেকার অভাব হইব না'

ইসমাইল ও জাকিরের দেখা হবার দু' সপ্তাহের মাথায় ইসমাইল এর ব্যাংক অ্যাকাউন্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক লাখ টাকা ট্র্যান্সফার করে। যেদিন টাকাটা ট্র্যান্সফার হয়েছিল সেদিনই প্রথম আলো'র ফ্রন্ট পেইজে দশজনের ছবিসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর একটি নতুন বিজ্ঞাপন দেখা যায়, গতকালকের সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এই দশজনের তথ্য প্রদানকারীকে নগদ পুরস্কার দেওয়া হবে এবং তথ্য প্রদানকারীর নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে!

৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×