তুমিহীনতা
আবারও কি আমায় ভালবাসবে
ঠিক যেমনটি বাসতে এইতো কদিন আগেও...
হ্যাঁ কিছুটা নির্লজ্জের মতই চাচ্ছি,
তবু অকপটে নিঃসংকোচেই স্বীকার করছি..
শুধু এইটুকুই চাই তবে খুব বেশী করে চাই
তুমি আবারও অন্তত একবার
ঠিক আগের মতই আমাকে ভালবাসবে!
খুব অল্প সময়ের জন্য হলেও
কিংবা শুধুই একটি সন্ধ্যা
নয়তো ক্ষণিকের জন্য হলেও
হয়তোবা শেষবারের মতই নাহয় আমরা আমাদের সেই প্রিয় খেলাটি খেলব,
চোখে চোখে হাসাহাসি...
কোন কথা নয় শুধু ভালবাসাবাসি!
তুমি কি আরও একবার মনোযোগী শ্রোতা হয়ে আমার না বলা গল্পগুলো শুনবে,
তুমি কি আরেকবার তোমার সেই প্রিয় হাতটি ধরবে ...
ঠিক যেভাবে একদা হাতের স্পর্শের জানান দিতে হৃদয়ের সবটুকু ভালবাসা দিয়ে,
তুমি আবারও সেই আগের আমার তুমি হয়ে
বারবার নয় বহুবার নয় শুধু একবার স্রেফ একবার কি বলবে...
এখনও আমায় ভালবাস ঠিক আগের মত করেই!
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



