somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাওন রাইডার
আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই

হিসাব মনে পড়ে, যখন শুধু ধর্ষণ হয়!

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সারাবছরে ঘটে যাওয়া ধর্ষণের হিসাব আমরা রাখি না। হিসাব মনে পড়ে, যখন শুধু ধর্ষণ হয়! আমরা হিসাব রাখিনা, এক বছরে ধর্ষণের বিচার পাওয়া যায় গড়ে একটি! যেখানে ধর্ষণ হয় অগনিত। সরকার পক্ষের আইনজীবি নেই বাংলাদেশে। যেটাকে সরকারপক্ষের আইনজীবি বলে থাকি আমরা সেখানেও গলদ রয়েছে পুরোমাত্রায়! যেই আইনজীবি কিনা এক সরকারের আমলে বিচার পক্ষীয়, সেই আইনজীবিই আবার আরেক সরকারের ক্ষমতায় বিরোধীপক্ষের। ব্যাপারটা এমন, যাকে বলে "যেই আজ সেন্টার ফরোয়ার্ড হিসেবে মাঠে খেলছে, সেই আবার পরক্ষণেই গোলকিপার!" কিসের বিচার চাইছেন? কার বিচার চাইছেন? রাজন হত্যার? এসব আবেগ সাইডে রাখেন. কাল যদি সরকারের কোন নীতির বিরুদ্ধে গলা উঠাই কেও, তখন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না! আপনি তালগাছ চাইছেন, অথচ তালগাছে আসলে কি ফলে সেটাই জানেন না। বুলি কপচায় কি হবে? কিস্যু হবে না। পারেন তো, বদলের দায়িত্বখানা নিজ কাঁধে তুলে নেন। কাল যদি রাজনের হত্যার বিচার না হয় তাহলে কোর্ট প্রাঙ্গণে দাড়িয়ে বলেন "সঠিক এবং ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা নড়বো না।" তাহলে বুঝবো ফেসবুকে ছেড়ে আমরা একটু সমাজ বদলের দায়িত্ব নিয়েছি। একটু অংকের হিসাব নিকাশ মিলিয়ে তারপর বলেন "যে আমরা গাধার মতো খালি ফেসবুকে আবেগ দেখাই না। আমরা গলদগুলা জানি। আমাদের আর বোকা বানানো চলবে না।" পারবেন?
না পারলে অফ যান। এটা বলতে আমি বাধ্য, কারণ পরিবেশ আমাকে এরকম বলতে শিখিয়েছে। আপনি না পারলে আপনিও একদিন শিখে যাবেন। পরিবেশই আপনাকে শিখিয়ে দেবে। আজ যেটা আবেগ, কাল হয়ে যাবে ছাগলের তিন নম্বর বাচ্চার মতোন লাফানো!
আমার লিস্টে যারা সমাজবদলের জন্য কিবোর্ডে ঝড় তুলছেন, তারা পারলে আওয়াজ তোলা শিখেন। কেউ যদি বলে "আপনি কি *** ফেলতেসেন?"
নারে ভাই। সত্য কথা, আমি কোন ** ফেলতে পারছিনা, কারণ ** ফেলার মতো রেজারটা আমার কাছে নাই। আমি কাল দাঁড়াইলে আমার পিছে আর দশজন এসে দাঁড়াবে না। কারণ, ফেসবুকে সবাই দুনিয়া বদলে দিতে পারে। সামনে এসে দায়িত্ব নিতে পারে কজন? এখন বলবেন "সরকার তা হতে দেবেনা। নিজের জান খোয়াবো?"
তাইলে বলি - "বসে বসে এক একটা ইস্যু ধরেন। আর জ্বালাময়ী লেখা লেখে লাইক আর ফলোয়ার নিয়ে কচু ফেলান!"
আর যদি পরিবর্তন চান, তাহলে আমি আজ হাত তুলে রাখলাম। কাল হাত বাড়ালে সবার আগে আমাকেই পাবেন।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×