somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"নীল"

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

..রিক্সা থেকে নামার সময়ই কাঁদায় পা রাখলো নীলিমা। ব্যস! মেজাজটা আগে থেকেই বিগড়ানো ছিলো, এবার আরো বিগড়ালো। নতুন শাড়ীটা কাঁদায় মাখামাখি।
এদিক ওদিক তাকাতেই দেখলো একটা পুরোনো বইয়ের দোকানে আয়েশ করে নীলস্পর্শ বসে তাকে দেখছে। দেখেই বোঝা যাচ্ছে কী নিদারুণ কষ্টে হাসি আটকে রেখেছে।

: ব্যাপারটা কি তোমার? ঝড় বাদলের রাতে কেউ দেখা করতে ডাকে? তাও বাংলা বাজারে? মানেটা কি?

নীলস্পর্শ বুঝলো রমনী সেই চটা, হতেই পারে জুতাপেটা! সামলাতে পারাটাই ব্যাপার-

: চুপ করে আছো কেন?
: শশশশ!!!
: কি শশশশ!?
: শুনতে পাচ্ছো না?
: কি শুনতে পাচ্ছি না?
: টর্নেডো এসেছে। পুরো নয় নম্বর বিপদ সংকেত দিয়ে। দুমড়ে মুচড়ে যাচ্ছে সব। বাড়ি, দোকান, রাস্তা, প্রার্থনালয়...সব।
: কোথায়??
: আমার চোখে তাকাও দেখতে পাবে, বুকে হাত রাখো অনুভব করতে পারবে।

নীলিমা দেখলো তাদের দিকে দোকানদার হা করা তাকিয়ে আছে আর কথা গিলছে। সে নীলস্পর্শের হাতটা টেনে নিয়ে সামনে এগুতে লাগলো। মেজাজটা জিরাচ্ছে।

: কফি খাবে?
: হুম, চলো। রমনীর যা ইচ্ছা...
: বলো কেন ডেকেছো?
: আজ কত তারিখ? বাংলায় বলবে..
: চৈত্রের ৩ তারিখ।
: "প্রহর শেষের আলোয় রাঙ্গা
সেদিন চৈত্রমাস,
তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ!"
: হঠাৎ এতো প্রেম?
: প্রেম তো ছিলোই, খালি ভাষা ছিলোনা।

হুট করেই নীলিমার কফিতে চুমুক দিলো সে। বেচারী চমকে উঠলো। এরপর একটা ছবির ফ্রেম দিলো। তাতে নীলিমার প্রতিটা কবিতা, যেগুলো খবরের কাগজে ছাঁপা হয়েছিলো সেগুলো আটা। খয়েরী রঙ্গের ফ্রেম। পিছনে একটা নীল খামের চিঠি।

: চিঠিটা কাল খুলো। সকালের ফ্লাইটেই ফিরে যাচ্ছি।
: জানি।

নীলিমা এমনভাবে জানালার দিকে তাকিয়ে আছে যাতে সে তার কান্না দেখতে না পারে।
রাত নয়টা। ঝুম বৃষ্টি শুরু হয়ে গেলো।

: নীলিমা, চলো আজ নামিয়ে দেই। সত্যি বলছি রিক্সায় হুড তুলবো না, ভিজবো একসাথে।

হেসে ফেললো নীলিমা। সে জানে এই পুরোনো লাইনগুলো।

: যাই তাহলে।
: যাও। আমি একটু কাজ সেরে ফিরবো।
: হুম। সকালে যাবার আগে ফোন করো।
: নীলিমা আমি তোমাকে ভালোবাসি।
: জানি।

ঝুম বৃষ্টিতে নীলিমা ভিজছে। নীলস্পর্শ কফিশপের দরজায় দাঁড়ানো। হুট করেই বলে উঠলো, 'তোমাকে একবার জড়িয়ে ধরি?'
সারাশহর বর্ষায় তলিয়ে যাচ্ছে। কী অঝোর বৃষ্টি! নীলস্পর্শ তার ডায়েরীতে লিখলো, 'এই মেয়েটা একই মূহুর্তে হাসতে এবং কাঁদতে জানে।'..
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×