প্রিয় বাবুই,
কেমন আছো তুমি?আসা করি ভালই আছো।কিন্তু আমি ভালো নেই তোমাকে ছাড়া।
যেদিন আমি নিজে ইচ্ছা করে তোমার সাথে সব সম্পর্ক শেষ করেছিলাম সেদিন থেকে
আমি ভালো নেই।
তুমি অনেক অবাক হয়েছিলে যখন আমি তোমাকে বললাম যে আমি তোমার সাথে কোন সম্পর্ক রাখতে পারবো না।তুমি এই কারনে অবাক হয়েছিলে যে আমি
তোমার সাথে কথা না বলে ৫টা মিনিট ও থাকতে পারতাম না সেই আমি কি করে তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলছি।
জানো গো বাবুই কথাগুলো বলতে আমার খুব কষ্ট
হচ্ছিলো।আমি জানতাম যে তুমি আমাকে কখনো ভুলতে পারবা না তাই কিছু ছলনার আশ্রয় নিলাম যাতে তুমি আমাকে চিরজীবন ঘৃণা করো।
মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান হিসেবে আমার ওপর বাবা মায়ের চিরজীবনই প্রত্যাশা
খুব বেশি।তার উপর এস এস সি ও এইচ এস সি তে মোটামুটি রেজাল্ট করে কোন
ভার্সিটি তে না টিকায় জীবনটা দুর্বিষহ হয়ে উঠছিল।
এর মাঝে এলে তুমি।হাজারো স্বপ্ন নিয়ে ভালবাসতে শুরু করলাম তোমাকে।আশা প্রত্যাশার চাপ বেরে গেলো দ্বিগুণ।ভালই যাচ্ছিলো দিনগুলো।মধ্যবিত্ত পরিবারের
ছেলে বলে একটু রক্ষণশীল ছিলাম আমি।তুমি অনেক কিছুই করতে তুমি যা আমার
ভালো লাগতোনা।
এ নিয়ে অনেক ঝগড়া হত আমাদের।অনেক কল্পনাপ্রবণ ছিলাম আমি।জীবন সম্পর্কে
ধারণা খুব কম ছিল।অনেক স্বপ্ন দেখতাম আমাদের নিয়ে।
................................................
তোমাকে ছেড়ে আসার কিছুদিন আগে থেকে তুমুল ঝগড়া হয় আমাদের। তোমার বাসা
থেকে আমাদের সম্পর্কের ব্যাপারে জেনে গিয়েছিলো।তাই তুমি আমাকে যোগাযোগ কম
করতে বললে আর আমি এসব না বুঝে তোমার সাথে ঝগড়া করতে লাগলাম।
তোমার বাসা থেকে আমাদের সম্পর্কটা জানতে পারায় তোমাকে বাসা থেকে বিয়ের
জন্য চাপ দিতে লাগলো।ঠীক তখনই তুমি আমাকে বললে কিছুদিনের জন্য যোগাযোগ
বন্ধ রাখতে।
পারিনাই আমি বাবুই পারি নাই।অবশেষে তুমি আমাকে ৫ বছর সময় বেধে দিলে।
আমি জানতাম যে এই সময়ে আমার নিজের পায়ে দাঁড়ানো সম্ভব না।
আমি জানতাম যে তুমি তোমার বাবার অমান্য হবে না।আর এটাও জানতাম যে আমাকে না পেলে তুমি সুইসাইড করবে।
তাই বাধ্য হলাম যে আমি খারাপ তোমার কাছে এটা প্রমাণ করতে।
আমি এমন কাজ করতে শুরু করলাম যা আমি জীবনে কখনো করি নাই।বাজে ছেলেদের
সাথে মিশতে থাকলাম,রাত্রে বাইরে থাকা শুরু করলাম আরো অনেক কিছু।কারন একটাই
আমি খারাপ এটা প্রমান করা।যাতে আমি খারাপ দেখে তুমি আমাকে ঘৃণা করতে শুরু কর।আর আমাকে ভুলে গিয়ে নতুন করে নিজের জীবন শুরু কর।হলও তাই.........
প্রথম প্রথম তুমি অনেক কান্না করতে।আমাকে বলতে এগুলা থেকে সরে আশ্তে।কিন্তু আমি আমার সিধান্তে অটল থাকলাম।তেমনি একদিন আমি তোমার সাথে ব্রেকআপ করলাম।প্রথমে তুমি মনে করলে যে আমি হয়ত এমনি এমনি করেছি কিন্তু তুমি কিছুদিন
পর ঠিকই বুঝলে যে আমি সত্যিই তোমার সাথে থাকতে চাইনা
প্রথম বলেছিলে যে আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ করবে।কিন্তু তুমি আমার সাথে যোগাযোগ করাই বন্ধ করে দিলে।আমি তোমার কণ্ঠ শোনা ছাড়া থাকতে পারতাম না কিন্তু তুমি আমাকে এতোটাই ঘৃণা করা শুরু করলে যে আমি মাঝে মাঝে ফোন দিলেই গালাগালি করতে।
যাই হোক আমি যা করেছি তা তোমাকে ভালবেসেই করেছি।তুমি যাতে সুখে থাকো সেজন্যই করেছি।আমি চেয়েছি যাতে তুমি আমাকে ভুল বুঝে ঘৃণা কর।আমি যদি তোমার
কাছ থেকে এমনি এমনি চলে আসতাম তাহলে তুমি আমাকে কখনই মাফ করতে না।
আমি একটা জিনিসই চাই তুমি যেখানেই থাকো যার সাথেই থাকো সুখে থেকো।
তোমার কাছ থেকে চলে আসার পর আমি সবার কাছে অপমানিত হয়েছি।কেউই
আমার মনের কথাটা বুঝতে চায়নি।আমার মা,বন্ধুরা,তোমার বন্ধুরা সবাই না বুঝেই আমাকে অপমান করেছে।আমি সব সহ্য করেছি........................
এখন কেউ আর আমাকে আদর করে ঘুম পাড়ায় না।মোবাইল এ তোমার কিছু কথা ছিল
রেকর্ড করা।তা শুনেই আমার ঘুম আসে।
তুমিও নিশ্চয়ই ভাল আছো আমাকে ছাড়া।আমি সারাজীবন তোমাকেই ভালবাসব।কারন আমার জীবনে একটাই রাজকন্যা ছিল আর সেটা হলে তুমি।ভালো থেকো বাবু।
ইতি
তোমার গাধা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



