এরই নাম ট্রাফিক জ্যাম
২৭ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এরই নাম ট্রাফিক জ্যাম
এরই নাম ট্রাফিক জাম,
এমনি করেই বাংলাদেশে
সময় তাহার পায় না দাম;
অফিসারের অফিস কাঁদে,
স্টুডেন্টের স্টাডি,
ব্যবসায়ীদের ব্যবসা কাঁদে,
ওস্তাদদের ওস্তাদি,
ট্রাফিকজামের গেঞ্জামে আজ
ভুলছে পথিক আত্মনাম!
এরই নাম ট্রাফিকজাম।
গভর্ণমেন্টের গর্ব ভীষণ,
ট্রাফিকজামে শ্রেষ্ঠ সে!
ট্রাফিকভায়ার দুঃখ মোচন -
বড্ডো ভীষণ কষ্ট সে!
বাড়াও রিকসা, বাড়াও গাড়ি,
থাকুক রোডে সারি সারি,
মানুষ যখন বাড়ছে নিতুই
যানজটেরও নেই বিরাম!
এরই নাম ট্রাফিকজাম।
ট্রাফিকজামের গুণাবলী -
তা-ওযে দেখি অগুন্ত,
এই ঝামেলা না জমলে আজ
ট্রাফিককুহু কে শুনত!
ক্লান্ত-শ্রান্ত পথগামী লোক
কেমনে একটু মুদতো দু'চোখ?
পকেটমারের ঈদের মতোন
কেমনে হতো কম্মোকাম?
এরই নাম ট্রাফিকজাম।
টাংকি মারার পিংকি সুযোগ
পায় বখাটে ছোকরারা,
টু পপাস স্টুল এন্ড ইউরিন
চান্স পেয়ে যায় যাত্রীরা,
ট্রুয়ান্ট যারা, এই সুযোগে
কাটায় লগন মস্ত সুখে,
পুঁচকে নেতা সুযোগ বুঝে
দশকে জানায় আস্ সালাম।
এরই নাম ট্রাফিকজাম।
কর্তা যখন গিন্নী-ত্রাসে
ফিরতে বাসায় বিব্রত,
ট্রাফিকজামের স্বর্গ-ছোঁয়ায়
সে-ও বনে যায় সুব্রত;
প্রেমিক পেলে প্রেমিকাকে
আনন্দ আর বোঝায় কাকে!
সাধেই কি আর বিশ্বব্যাপী
বাংলাদেশের রোজ সুনাম?
এরই নাম ট্রাফিকজাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন