somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রলাপ গোত্রীয় খন্ড গল্প: বাশি....

২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন এক জন্মদিনে নিতু গিফট করেছিলো এই বাশিটা...!
আমি বাশি বাজাতে জানি না তা সে জানে...!
তাও দিয়েছিলো...!

ওর সাথে একবার একটা পিকনিকে গিয়েছিলাম...কুষ্টিয়ার লালন আখড়ায়...!
চারদিকে শুধু জীবন টগবগ করে...!
সন্ধ্যার কিছু আগে শুনলাম কে জানি চিকন সুরে বাশি বাজাচ্ছে...!...
খুঁজে পেতে দেরি করিনি...

প্রথম দেখাতেই চোখে পরলো , বুড়ো লোকটার গায়ে আমার মত সিমেন্টের আস্তর নেই...!...
ধুসর চুল গুলোতে কোন দুশ্চিন্তা নেই...!...

কিছু না বলে বসে গেলাম তার সামনে...!...
কি যেন একটা গান...!
খুব চেনা চেনা লাগছে...! ধরতে পারছি না...!...অবশেষে গান চেনার চেষ্টা বাদ দিলাম...আমার মস্তিষ্কের কোষ গুলো মায়াটা জমিয়ে রাখে...!
সুর না...

নিতু কখন জানি পেছনে এসে দাড়িয়েছে...!...হঠাৎ দেখে কিছুটা চমকে গিয়েছিলাম...!...সে কেন জানি হাসছে...!... বলল...

তোমার জন্য বাস ছাড়তে দেরী হচ্ছে...! উঠে এস...

অতঃপর উঠতে হল...!...বুড়ো সাধককে বলে এসেছিলাম আবার আসবো...

পরের জন্মদিনেই পেয়ে গেলাম বাশিটা...!...সাথে একটুকরো কাগজ...!...তাতে লিখা...

"এরপর যখন বুড়োর কাছে যাবে , বাশিটা নিয়ে যেও..."

আমি ভুলেই গিয়েছিলাম ঐ ঘটনা...!...ও যে এভাবে মনে রাখবে তা ভাবতে পারিনি...!

তার ঠিক দেড় বছর পরে একদিন ওর একটা কল পেলাম...! বললো...

রহাত...! রাতে জোছনা দেখতে বের হবো...আসবে...?

বললাম...অবশ্যই আসবো...!

ও বললো...বাশিটা নিয়ে এসো...!

আমি হাসি...! বাশি তো বাজাতে পারি না এখনো...!...তাও নিয়ে গেলাম...!...

এতক্ষণ কোন কথা হয়নি...! রিক্সায় চড়ে বসার বিশ মিনিট পর হাসি হাসি মুখে নিতু জিজ্ঞেস করলো...

কেমন আছো...?...

বললাম...ভালো...

বাশি নিয়ে এসেছো...?

হুম...!

বাজাও...!

ও এমন নির্বিকার ভাবেই কথা বলে...কিন্তু আজকে আরও অদ্ভুত লাগছে...! আমি কিছুই বলতে পারছি না...

আমার ভাব দেখেই ও বুঝে গেছে...!...আজকেও বাশি শুনা হবে না...!...এর আগেও এমন ঘটনা ঘটেছে...!
বাশি তুমি বেজেও বাজলে না টাইপ ঘটনা...!

নিতু খুব ভালো গান গায়...ওকে বললাম...একটা গান গাও...!
প্রথমে না করেও নিজেই গাওয়া শুরু করেছে...!

"আমি শুনেছি সেদিন তুমি...
সাগরের ঢেউ এ চেপে...
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো......"

আকাশের বিশাল রূপার থালাটা মনে হয় নিচে নেমে আসছে...!
পীচ ঢালা পথে রাতের বেলায় যেন মরীচিকা দেখছি...! রাস্তাটাকে মনে হচ্ছে বিশাল সমুদ্র...! চোখের সামনে ভেসে আসছে কিছু এলোমেলো শব্দ....!

"চন্দ্র এসেছে নেমে
সাগরের কাছাকাছি...
মাছেরা সব এরে ওরে
করছে ডাকাডাকি...

ধরায় পরেছে আলো তখন...
গগন ঘন কালো...
শালবনে থোকায় থোকায়...
জ্বলে কিসের আলো...!

দেখল নারে দেখল না কেউ,
এমন আলোর খেলা...
সাগর জলে একলা আমি,
ভাসাই আপন ভেলা...

লোনা জলে লাশ ভাসে...
চেনা যায় না মুখ...
অতল জলে মৃত্যু কোলে...
বিরল মধুর সুখ..."


লাশটা কার ঠিক বুঝতে পারছি না...! মনে হয় আমার...!...কিন্তু আমি দেখছি কিভাবে...!!!...

[...রাহাতের একটা লাল মলাট করা ডায়েরী আছে...!..সে তাকে কখনই নিরাশ করেনি...!...সব সময় পাশে থেকেছে...কিন্তু আজকে নিরাশ করছে...!...
সে কিছুই লিখতে পারছে না...!...
শেষে অবশ্য লিখেছে কয়েক লাইন...!...

"নিতু...!...আমার সব কথাই তুমি কিভাবে জানি বুঝে যাও...! কিন্তু তুমি মনে হয় জানো না... আমি প্রতি রাতে তোমার দেয়া বাশিটা বাজাতে চাই...!...তবে বাশিটা সুর জানে না...!...নাকি আমি নিজেই জানি না....!..."....]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×