somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোকিলের কোন নীড় নেই

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিলো...তবে সময়ের বিবর্তনে বন্ধুত্বটা রাখতে পারিনি...একজন অপরাধী... একজন খুনির সাথে মানুষ বন্ধুত্ব্ব রাখে না...!...

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রেম করে বিয়ে করেছিলো ব্যাচমেট এক মেয়েকে...!...অবশ্য কদিন পরেই কেন জানি দুইজন দুইজনের শত্রু হয়ে গেল...!...শুধু ঝগড়া...!...শুধু ঝামেলা...!...আমরা বেশ কয়েকবার ঝামেলা মিটিয়েছি...

তবে হঠাৎ ও যে এমন একটা কান্ড করে বসবে ভাবতেও পারিনি...!...একদিন রাত চারটায় ওর কল পেলাম...!...রিসিভ করে শুধুই ওর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম...!...ফোনটা রেখে দেওয়ার আগে শুধু বলেছিলো...

স্বর্ণাকে খুন করেছি দোস্ত...!...আমাকে পুলিশে দে...!!!...

এই ছেলেটা আমাদের ব্যাচের সবচেয়ে চুপচাপ স্বভাবের ছিলো...!...কেউ ওকে তেমন ঘাটাতোও না...!...তবে আমি কিছুটা ঘাঁটিয়েছি...বেশ ভালো বন্ধু ছিলো আমার...!...

কথা কম বলতো...তবে যখন বলতো তখন ওর সাথে যতক্ষণ খুশি কথা বলে কাটিয়ে দেয়া যেত...!...একটা কাজ আমি খুব ভালো করতে পারি...!...তা হচ্ছে পর্যবেক্ষণ...!...

কোন কনভারসেশানে ও সবসময় অপর ব্যক্তিটাকে উপরে রাখার ট্রাই করতো...!...কখনই এটাকিং কিছু বলতো না...!...ঐ ব্যক্তিটা যেন কিছুতেই বিব্রত না হয় সে দিকে ওর সবসময় খেয়াল ছিলো...!...আর এ কারণেই মনে হয় ওর সাথে কথা বলে ভালো লাগতো...!...তবে এতে এক জায়গায় সমস্যা হত...যাকে সে জোর করে উপরে তুলে রাখতো , সে কখনো আবার ওকেই নিচে ভেবে বসতো...!...ওকে বেশ কয়েকবার বলেছিলাম এ নিয়ে...লাভ হয়নি...

কি একটা অধ্যায় ওর জীবন...!...ছেলেটার জীবনের প্রতিটা ঘটনাই ওর বিপক্ষে গেছে......একমাত্র ঐ বিয়েটাই ভেবেছিলাম ওর ভাগ্য ফেরাবে...!...

তবে ফেরায়নি...দুর্ভাগ্যের পূর্ণতা দিয়েছে...!...সকালে নিজেই গিয়েছে পুলিশের কাছে...!...

তবে তারপরের ইতিহাস বিস্ময়কর...ওর জন্য কোর্টে যাবার মতও কেউ ছিলোনা তখন...আমিও না...!...একজন একা , অসহায় খুনির কি ফাঁসি না হয়ে পারে...?...হলও তাই...আমরা কেউ কোন খবরও নেইনি...কেন নিবো...?...ও একজন খুনি...!!!...

বেশ কিছুদিন পর পত্রিকায় দেখলাম... ফাঁসির আসামি পালিয়েছে জেল থেকে...!!!...ডিটেইলস পড়ে যখন জানলাম এ আসামি আমাদের টিটু...!...তখন অদ্ভুত অনুভূতি হয়েছিলো...!...তবে অনুভূতিটা শেষে ঘৃণায় কনভার্ট হয়েছে...!...হাহ...!...খুন করে জেলে যখন গিয়েছিলা...তখন তো খুব অনুতপ্ত ছিলা...!...এখন কেন পালাও তাহলে...?...

ঐদিন রাতে মোবাইলে একটা এসএমএস পেলাম...অপরিচিত একটা নাম্বার থেকে...!...লিখা ছিলো...

"পৃথিবীর সব না হোক , অন্তত কিছু অন্যায়ের শাস্তি হওয়া উচিত ! আমার অন্যায়ের শাস্তি আমি নিজেই দিতে চাই । এ ভারটা আমি ওদের হাতে দিয়ে স্বস্তি পাচ্ছি না! "

কার লিখা বুঝতে অসুবিধা হয়নি বিন্দুমাত্র ...এবং ও কি বলতে চাচ্ছে তাও আমি ঠিক বুঝেছিলাম...! দৌড়ে গেছি ওর বাসায়...ওর এখন মৃত্যুভয় নেই...আমি জানতাম ও অন্তত একবার হলেও এ বাসায় আসবে...

তবে গিয়ে লাভ হয়নি...নিচতলার আকবর চাচার কাছে শুনলাম...পুলিশ লাশ নিয়ে গেছে...!!!..আপাতত ওকে পাওয়া যাবে ওসমানী মেডিকেলের মর্গে...!...সে ইচ্ছা আমার ছিলো না...

মোবাইলে একটা আনরীড মেসেজ দেখলাম....

"দোস্ত...পৃথিবীতে কোন ভালো মানুষ নেই...আমিও না...তবে এই মানুষ গুলোকে নিয়েই ছিলো অনেক স্বপ্ন.........নাহ...তা কেউ মেনে নেয়নি...আপাতত একটা গান শুনাই....

আর একবার...
যদি তোমাদের দলে নাও খেলায়...
বন্ধু তোমায়...
এ গান শোনাবো বিকেল বেলায়...

ভালো থাকিস তোরা..."...


টিটু...!...ভালো মানুষ আছে...!!!...তা বুঝানোর সময় তুই আমাকে কেন দিলি না...?...
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×