somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন হুমায়ূন এবং এ অবেলায় আমার বসন্তবিলাপ

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কে আমায় ডেকে নিয়ে যায় নীল
জ্যোৎস্নায়?
কেউ ডাকবে না
তবু যাব,
যেখানে তাঁর পদচারণা
হলুদ রোদে মিশে আছে
ধুলোবালি আর অক্ষরমালা
বইয়ের পাতায় ডানা ঝাপ্টায়...

চলে যায় বসন্তের দিন!
যাক না,
কেউ আর মনে করিয়ে দেয় না
তবু ভাবি,
লাল কৃষ্ণচুড়া আকাশে
আগুন লাগায়
বসন্ত আসে যায়,
আর একজন হুমায়ুন
জ্যোৎস্না, হলুদরোদ, বৃষ্টি আর
মেঘমালা নিয়ে কখনোই
ভাবেন না!!

কপালের ভাঁজে
এক চিলতে রোদ্দুর
এলোচুলে খেলা করে
বেহায়া বাতাস!
কপালের টিপটা
ঠিক মত লাগানো হয়নি,
বাঁ দিকে হেলে গিয়েছে।

আর অনেক গুলো রুপা, মীরা, তিথিরা বসন্তের
আহবানে আঁচল বিছিয়ে দিয়েছে,
এখানে মীরারা শাড়ি পড়ে,
রুপার কপালে প্রতিমার মত টিপ আর
তিথিরা সুযোগ পেলেই নীল তোয়ালে মুখ
ঢাকে....
শুধু একজন ই এইসব নিয়ে আর ভাবেন না!
বসন্ত ডাক দিয়ে যায়,
তিনি ঠিক করেছেন
"আজ আমি কোথাও যাবো না"!

দিগন্ত জুড়ে হলদে রোদের লুকোচুরি আর
ঝিরিঝিরি বাতাসে
বসন্তের আহবান।

আচমকা দুয়েক
ফোঁটা বৃষ্টি নামতে পারতো
অথবা তিনি পারতেন
ভেজা পাঞ্জাবী গায়ে
লেপ্টে থাকা স্যাঁতস্যাঁতে অনুভূতি উপেক্ষা স্বরুপ
এক কাপ চা,
ফুটপাতে চিনাবাদম বিক্রেতার উত্তপ্ত বালির মাঝে লুকিয়ে থাকা
জীবনটা অর্থবহ মনে হত।
তিনি আর এসব নিয়ে ভাবেন না,
তিনি ভাবতেন।
রেখে গেলে শুধু, রোদন ভরা এ বসন্ত....

॥ বসন্তে লেখা...প্রিয় হুমায়ূন
আহমেদ কে সামান্য লেখার মাধ্যমে অসীম
শ্রদ্ধা! ভালো থাকুন জাদুকর...

ব্লগে প্রকাশ :
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৮
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:২২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×